ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

ত্রিশালে শীতে কাবু মানুষ ব্যাহত জীবনযাত্রা : আগুন পোহাতে ব্যস্ত


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১২-২০২৫ দুপুর ৩:২৫

ময়মনসিংহের ত্রিশালে বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তিব্র শীতের কারণে উপজেলার ১২টি ইউনিয়নে দেখা মিলছে  বিভিন্ন  শ্রেণি পেশার মানুষের আগুন পোহানোর দৃশ্য। 
শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন শিশু ও বয়স্করা। ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি।

 আজ সরজমিনে দেখা যায় উপজেলার আমিরাবাড়ী, মোক্ষপুরসহ বেশ কিছু ইউনিয়নে গোল হয়ে আগুন পোহানোর দৃশ্য। এসময় আগুন পোহাতে পোহাতে জান্নাত বলেন, কয়েক দিন ধরে দিনে ও রাতে প্রচুর শীত পরেছে। তাই শরীর গরম করতে আমরা কয়েকজন গোল হয়ে আগুন পোহাচ্ছি। 

এ সময় আমিরাবাড়ী ইউনিয়ন থেকে নিলয় বলেন, বেশ কিছু দিন ধরে শৈত্য প্রবাহের কারণে শরীর ঠান্ডা বরফের মতো হয়ে যাচ্ছে। মনে হচ্ছে হাত-পা জমে গেছে তাই নিরাপদ দূরত্বে বসে আগুন পোহাচ্ছি। 

সিএনজি চালক বাতেন মিয়া বলেন, কয়েক দিন ধরে শৈত্য প্রবাহের কারণে গণ কুয়াশায় রাস্তাঘাট ভালো ভাবে দেখা যাচ্ছে না। তাই গত দুইদিন গাড়ি নিয়ে রাস্তায় বের হয়নি। কিন্তু আজ পেটের দায়ে রাস্তায় গাড়ি নিয়ে বের হয়েছি। রাস্তাঘাট ঘন কুয়াশায় ঢেকে গেছে। খুব সাবধানতা সাথে গাড়ি চালাচ্ছি আল্লাহ সহায়। 

এবিষয়ে কৃষক সাইফুল বলেন, শৈত্য প্রবাহের কারণে কৃষি কাজের অনেক ক্ষতি হচ্ছে। বিশেষ করে বারো ধানের বীজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। এখন হাজার টাকা খরচ করেও অতিরিক্ত শীতের কারণে কৃষি শ্রমিক পাওয়া যাচ্ছে না। 

ময়মনসিংহ আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, এটি শৈত্য প্রবাহ না। ঘন কুয়াশা ও বাতাসের কারণে শীত একটু বেশি। তবে দুই একদিনের মধ্যে কুয়াশা কেটে গেলে শীত কমে যাবে এবং প্রকৃতি স্বাভাবিক হয়ে যাবে। 

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার