ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ডা: পারভেজ


নড়াইল প্রতিনিধি  photo নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১-১-২০২৬ দুপুর ২:১৭

বুধবার বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে অংশ নেন নড়াইলের কৃতি সন্তান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, হলি  ফ্যামিলি হাসপাতালের সাবেক পরিচালক ডা: আহমেদ শফিকুল হায়দার পারভেজ। ডা: পারভেজ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের প্রতীক। তিনি রাজনীতি, দল-মত, সবকিছুর ঊর্ধ্বে উঠে রাজনৈতিক অভিভাবকে পরিণত হয়েছিলেন। তিনি শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ঐক্য ও বিশ্বাসের  প্রতীক। মানুষের অধিকার আদায়ে রাজপথে, আন্দোলন-সংগ্রামে তাঁর অনেক অবদান রয়েছে। বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কর্মময় জীবন উল্লেখ করে ডা: পারভেজ আরও বলেন, দেশের প্রতি তাঁর মমত্ববোধ ও দৃষ্টিভঙ্গি এ দেশকে সামনের দিকে এগিয়ে নিতে নতুন প্রজন্মসহ আমাদের পথনির্দেশক হিসেবে কাজ করবে এবং অনুপ্রেরণা যোগাবে। প্রিয় নেত্রীর মৃত্যুতে তিনি গভীর শোক, সমবেদনা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। খালেদা জিয়ার জানাজা ও দাফনে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আসা লাখ লাখ মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়ে বাংলাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি হিসেবে বিবেচিত হচ্ছে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ

সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত

অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১

দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন

কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি

শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম