ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

গণভোটে হ্যাঁ ও দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে জামায়াত-এনসিপির মতবিনিময়


এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার photo এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১-১-২০২৬ দুপুর ২:২০

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা: আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নির্বাচনী এলাকা কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে গণভোটে হ্যাঁ ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহেরের দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে মতবিনিময় করেছে জামায়াত এবং এনসিপি। 

বৃহস্পতিবার দুপুরে চৌদ্দগ্রাম বাজারস্থ জামায়াত কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিমের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের পক্ষে উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জয়নাল  আবেদীন পাটোয়ারী, পৌর নায়েবে আমীর কাজী এয়াছিন মজুমদার, ডাঃ মঞ্জুর আহমেদ সাকি, জামায়াত নেতা শাখাওয়াত হোসেন শামীম, পৌর যুব বিভাগের সেক্রেটারী আবদুল্লা মোঃ মাসুম, উপজেলা উত্তর শিবির সভাপতি নাসিম মিয়াজী। এনসিপির পক্ষে কেন্দ্রীয় সদস্য সুফিয়ান রায়হান, সমন্বয়কারী হুমায়ন কবির মজুমদার, যুগ্ম সমন্বয়কারী মামুন মজুমদার, সদস্য হানিফ পাটোয়ারী, খালেদ রায়হান, আরিফুল ইসলাম, ইমাম হোসেন টিপু, শিহাব উদ্দিন নিরব, সালমান বাদশা প্রমুখ। 
সভায় নেতৃবৃন্দ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে হ্যাঁ ভোটের পক্ষে গণসচেতনতা তৈরিসহ চৌদ্দগ্রাম আসনে জাতীয় নেতা ডাঃ তাহেরের পক্ষে জামায়াত ও এনসিপি নেতাকর্মীরা যৌথভাবে কাজ করবে। ইনশাআল্লাহ, আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে চৌদ্দগ্রামের আপামর জনতা বিপুল সংখ্যক ভোট দিয়ে বিজয়ী করবে।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান