ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বাগেরহাট প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ১-১-২০২৬ দুপুর ২:২১

৩১ ডিসেম্বর বাগেরহাট প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন করা হয়েছে। ১৫ সদস্যের কার্য্যনির্বাহী কমিটির শুধু সভাপতি ও সাধারন সম্পাদক পদে নির্বাচন হয়। বাকীরা বিনাভোটে নির্বাচিত হয়েছেন। নির্বাচনের মাধ্যমে সভাপতি হয়েছেন দৈনিক মানবজমিন পত্রিকার বাগেরহাট প্রতিনিধি আবু সাঈদ শুনু ও দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি এম হেদায়েত হোসাইন লিটন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সভাপতি পদে নিকটতম প্রার্থী  দৈনিক দিনের আলো প্রতিনিধি মোয়াজেজম হোসেন মজনু পেয়েছে মাত্র ৯ ভোট। আর সাধারন সম্পাদক পদে দৈনিক আজকালের খবরের প্রতিনিধি আল আমিন খান সুমন পেয়েছেন ১১ ভোট।  বিনাভোটে নির্বাচিতরা হলেন , সহ সভাপতি এস এম রাজ (দৈনিক ঢাকার ডাক), সহ সাধারন সম্পাদক ইয়ামিন আলী (যমুনা টিভি), অর্থ সম্পাদক আমিরুল ইসলাম বাবু (এটিএন বাংলা), দপ্তর সম্পাদক এস এম সামছুর রহমান (আর টিভি), তথ্য প্রযুক্তি সম্পাদক এস এস সোহান ( স্টার টিভি), ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম (চ্যানেল ২৪)। নির্বাহী সদস্যরা হলেন, আলী আকবার টুটুল (সময় টিভি), তরফদার রবিউল ইসলাম (এনটিভি), মোল্লা আব্দুর রব (জন্মভূমি), মোল্লা মাসুদুল হক (বাংলাভিশন), সোহেল রানা (গ্লোবাল টিভি), সৈয়দ শওকত হোসেন (দৈনিক ভোরের দর্পণ)।  বুধবার বিকেলে বাগেরহাট প্রেসক্লাবে নির্বাচন শেষে রাতে ফলাফল ঘোষনা করেন, নির্বাচন কমিশনার মো: কামরুজ্জামান। এবারের নির্বাচনে মোট ২৯ জন ভোটারের মধ্যে ২৮ জন সদস্য ভোট প্রদান করেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত