ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সাতকানিয়ার আলোচিত হত্যাকান্ড:নিহত নুরুল কবিরের মামলায় কারাগারে গেলেন খুনি নেয়াজু


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১-১-২০২৬ দুপুর ২:২২

বহুল আলোচিত চট্টগ্রামের সাতকানিয়ায় জায়গাজমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের কিরিচের আঘাতে নুরুল কবির (৩৮) নামে এক দিনমজুর নিহতের ঘটনায় হত্যা মামলার ২নং আসামি নেয়াজুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

বৃহস্পতি (১ই জানুয়ারি) দুপুর ১২টায়  জেলা ও দায়রা জজ আদালত,চট্টগ্রাম এর হেমায়েত উদ্দিনের আদালত দীর্ঘ শুনানী শেষ এই আদেশ দেন।

কারাগারে যাওয়া খুনীর নাম মো:নেয়াজুর রহমান(৪০) তিনি সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আব্দুল মজিদের ছেলে।
একই ঘটনায় তারতার বাবা আব্দুল মজিদও কারাগারে রয়েছেন।

এই বিষয়ে বাদীর আইনজীবী এডভোকেট আবদুল লতিফ বলেন,খুনী নেয়াজুর রহমান আর তার স্ত্রী মহামান্য হাইকোর্ট থেকে জামিন নিয়ে এসে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে- আদালত নেয়াজুর রহমানের জামিন না-মন্জুর করে নেয়াজুর রহমানকে কারাগারে পাঠান।

একই ঘটনায় নেয়াজুর স্ত্রীকে মহিলা বিবেচনায় জামিন প্রদান করেছেন মাননীয় আদালত। 

জানা যায়  গত বছরের (৬ সেপ্টেম্বর২০২৫) এ রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে একইদিন বিকেল ৩টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছড়ারকুল এলাকায় প্রতিপক্ষের হামলায় তিনি গুরুতর আহত হন।

নিহত নুরুল কবির একই এলাকার মৃত আমির আলীর ছেলে। এ ঘটনায় আহতরা হলেন, নিহতের মা মমতাজ বেগম (৫৫), ভাই জানে আলম (২৭) ও মো. আবছার (৩৭)।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত