উত্তরা থেকে সন্ত্রাস বিরোধী মামলার আসামি আওয়ামী লীগ নেতা গ্রেফতার
সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার আসামিকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম শেখ মনিরুল ইসলাম (৬২)। তিনি খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য এবং খুলনা-৬ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য সংসদ প্রার্থী ছিলেন। পুলিশ সূত্র জানায়, ১ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৭টা ১০ মিনিটে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিএমপির একটি বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে তাকে উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-১৩-এর ১৪ নম্বর রোডের ৫৯ নম্বর বাসা থেকে আটক করা হয়।
উত্তরা পশ্চিম থানার মামলা নং-৩০ (তারিখ: ২১ অক্টোবর ২০২৫)-এর প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। মামলায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৯/১০/১১/১২ ধারা এবং Explosive Substances Act, 1908-এর ৩/৪ ধারা যুক্ত রয়েছে।
গ্রেফতারকৃত শেখ মনিরুল ইসলাম খুলনার পাইকগাছা উপজেলার পুরাইকাঠি গ্রামের বাসিন্দা। তিনি মৃত শেখ নুরুল হক ও মৃত মোমেনা হকের সন্তান। জানা গেছে, তার পিতা অ্যাডভোকেট শেখ নুরুল হক অতীতে খুলনা-৬ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ ওসি কাজী রফিক আহমেদ জানায়, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন।
এমএসএম / এমএসএম
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ