ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির শোক প্রকাশ


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ৩০-১২-২০২৫ দুপুর ৩:৫৯

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ জামান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভুঁইয়া যৌথভাবে স্বাক্ষরিত এক শোকবার্তায় এই শোক প্রকাশ করা হয়।

শোকবার্তায় বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে দেশ এক প্রাজ্ঞ ও অভিজ্ঞ রাজনৈতিক নেত্রীকে হারাল।

শোকবার্তায় উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং আল্লাহ তায়ালার নিকট তাঁর নিকটাত্মীয় ও পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি দানের জন্য দোয়া করা হয়।

একই সঙ্গে দেশ ও জাতির জন্য তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।

এমএসএম / এমএসএম

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা