মানবাধিকার দিবসে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সেমিনার কক্ষে সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মানবাধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবিক মূল্যবোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজা রেজাউদ্দৌলা চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান এইচ এম ইব্রাহিম ভূঁইয়া এবং মহাসচিব মোঃ নূর হাকিম। বক্তারা মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, একটি গণতান্ত্রিক ও মানবিক সমাজ গঠনে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তারা মানবাধিকার সচেতনতা বৃদ্ধিতে সামাজিক সংগঠনগুলোর ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়। আয়োজকরা জানান, মানবাধিকার দিবসের তাৎপর্য তুলে ধরা এবং মানবিক সমাজ বিনির্মাণে সবাইকে উদ্বুদ্ধ করতেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা