প্রিয় নেতাকে স্বাগত জানাতে মহানগর ছাত্রদলের কর্মীসমাবেশ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে ব্যাপক গণসম্বর্ধনার আয়োজন করা হয়। এ উপলক্ষে বিমানবন্দর এলাকা থেকে কুড়িল বিশ্বরোডের ৩০০ ফিট এলাকা পর্যন্ত উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
উত্তর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর আহমেদ বাবুর নেতৃত্বে হাজারো নেতাকর্মী এ সময় স্বাগত মিছিলে অংশ নেন। তারা বিভিন্ন স্লোগান, ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রিয় নেতাকে বরণ করে নেন।
নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। ছাত্রদল নেতারা জানান, তারেক রহমানের আগমন দেশের গণতান্ত্রিক রাজনীতিতে নতুন আশার সঞ্চার করেছে এবং এই সমাবেশ তারই বহিঃপ্রকাশ।
এ সময় শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের মাধ্যমে নেতাকর্মীরা তাদের সাংগঠনিক শক্তি ও ঐক্য প্রদর্শন করেন।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা