ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত
শুক্রবার, রাজধানীর রামপুরায় আল-কারীম মিলনায়তনে “আলোকিত সমাজ বিনির্মাণে তরুণ আলেমদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মুহাম্মাদ আলী আকবরের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর উত্তর-এর সংগ্রামী সভাপতি এইচ. এম. মোস্তফা হুসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন জাতীয় ওলামা-মাশায়েখ-আইম্মা পরিষদের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাইখুল হাদীস মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী দা.বা.।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পাশ্চাত্য সভ্যতার মোকাবিলায় নবীন আলেমদের যথাযথভাবে গড়ে উঠতে হবে। ঘুণে ধরা এই সমাজ পরিবর্তনে ইসলামী সমাজ বিনির্মাণে আলেম সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনামধন্য লেখক, গবেষক ও চিন্তক উস্তায শায়েখ মূসা আল-হাফিজ (হাফিঃ)।
তিনি বলেন, আলেমগণ নবীদের ওয়ারিশ। সুতরাং নবী করীম ﷺ যে সকল দায়িত্ব পালন করেছেন, আলেমদেরও সে সকল দায়িত্ব যথাযথভাবে আঞ্জাম দিতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কওমী মাদরাসা সম্পাদক সাঈদ আবরার।
তিনি নবীন আলেমদের আগামী দিনে সমাজে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আলেমরা আমানতদার। তাদের হাতে সমাজের দায়িত্ব অর্পিত হলে সমাজে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
দেড় শতাধিক নবীন আলেমের সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি মুহাম্মাদ আবুল হাসানসহ অন্যান্য নগর দায়িত্বশীলবৃন্দ এবং ঢাকার সুনামধন্য দশটিরও অধিক শিক্ষা প্রতিষ্ঠানের নবীন আলেমগণ।
Aminur / Aminur
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ