ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

তেজগাঁও শিল্প এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, গণপূর্তের জমি উদ্ধার করল রাজউক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-১২-২০২৫ বিকাল ৫:৫৯

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় গ্যামন বাংলাদেশ লিমিটেডের ৪০০ নম্বর প্লটে অবৈধভাবে নির্মিত কারখানা ও টিনশেড ঘর উচ্ছেদ করে গণপূর্ত অধিদপ্তরের জমি উদ্ধার করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সোমবার সকালে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন ঢাকা গণপূর্ত-৩ এর নির্বাহী প্রকৌশলী মো. মাইনুল ইসলাম ও প্রকল্প পরিচালক সুকমল চাকমাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

রাজউক সূত্র জানায়, লোকমান হোসেনসহ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে গণপূর্ত অধিদপ্তরের মালিকানাধীন জমিতে অবৈধভাবে কারখানা ও টিনশেড ঘর নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিলেন। সোমবার সকালে আইনশৃঙ্খলা বাহিনী ও উচ্ছেদকর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে দখলকারীরা ও তাদের ভাড়াটিয়ারা প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করে। পরে আদালতের রায় দেখিয়ে পরিস্থিতি ব্যাখ্যা করা হলে তারা শান্ত হন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান বলেন, আদালতের রায় দখলকারীদের বিপক্ষে থাকায় জমি উদ্ধারে আইনগত কোনো বাধা নেই। তিনি অভিযোগ করেন, লোকমান হোসেন অবৈধভাবে নির্মিত স্থাপনার ভাড়াটিয়াদের উসকানি দিয়ে সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন। তবে জমির মালিকানার পক্ষে কোনো বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি।

দখলকারী লোকমান হোসেন দাবি করেন, উচ্ছেদের আগে তিনি কোনো নোটিশ পাননি এবং ভাড়াটিয়াদের মালামাল সরিয়ে নিতে এক থেকে দুই সপ্তাহ সময় চেয়েছিলেন। তবে গণপূর্ত-৩ এর নির্বাহী প্রকৌশলী মো. মাইনুল ইসলাম জানান, সরকারি সব নিয়ম মেনে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে এবং মালামাল সরিয়ে নেওয়ার জন্য প্রায় চার ঘণ্টা সময় দেওয়া হয়। অধিকাংশ মালামাল সরানোর পরই উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়।

গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, দীর্ঘদিন দখলে থাকা এই জমিতে ১৩ তলা বিশিষ্ট একটি স্টাফ কোয়ার্টার নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব পরিকল্পনা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং উচ্ছেদ শেষে দ্রুত নতুন ভবন নির্মাণের জন্য মাটি খননের কাজ শুরু করা হবে।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল