ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে ভাঙচুর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১-২০২৬ বিকাল ৬:৪২

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিয়ে মোবাইল ফোন ব্যবসায়ীরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিকেল প্রায় ৪টার দিকে বিক্ষোভকারীরা ভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।
এ সময় বিটিআরসির মসজিদের একাধিক কাচ ভেঙে যায়। ঘটনার সময় সেখানে কর্মকর্তা-কর্মচারীরা নামাজ আদায় করছিলেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
হঠাৎ এ হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বিটিআরসির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বলেন, রাস্তা থেকে কয়েকশ বিক্ষোভকারী ভবনের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কাচ ভেঙে যায় এবং ছুটি শেষ হলেও নিরাপত্তাজনিত কারণে অনেকেই ভবন ত্যাগ করতে পারেননি।
উল্লেখ্য, বিটিআরসি সম্প্রতি এনইআইআর কার্যক্রম চালু করেছে। এর ফলে দেশের মোবাইল নেটওয়ার্কে নতুন যুক্ত হওয়া অবৈধ হ্যান্ডসেট বন্ধ করা হবে। এর আগে ফোন ব্যবসায়ীদের দাবির মুখে অবিক্রিত ও স্টকে থাকা হ্যান্ডসেটের তথ্য জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। বুধবার (৩১ ডিসেম্বর) সেই সময়সীমা শেষ হওয়ার পর এ বিক্ষোভের সূত্রপাত ঘটে।

Aminur / Aminur

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল