ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিসিআরের গভীর শোক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-১২-২০২৫ বিকাল ৬:৪৯

বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের অবসান ঘটিয়ে না-ফেরার দেশে পাড়ি জমালেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে গভীর শোক ও বেদনায় মুহ্যমান দেশবাসী। এই মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে নাগরিক অধিকারভিত্তিক সংগঠন সেন্টার ফর সিটিজেন রাইটস (সিসিআর)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবার্তায় সিসিআরের নেতৃবৃন্দ বলেন, দেশমাতৃকার জন্য বেগম খালেদা জিয়ার ত্যাগ, সংগ্রাম ও নেতৃত্ব এ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যু শুধু একটি রাজনৈতিক দলের নয়—সমগ্র দেশের জন্য এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে, যা দীর্ঘ সময়েও পূরণ হওয়ার নয়।
শোকবার্তায় বলা হয়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, স্বৈরশাসনবিরোধী আন্দোলন এবং সংসদীয় রাজনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিল ঐতিহাসিক। রাজনৈতিক সংকট ও দুঃসময়ে তাঁর নেতৃত্বে বারবার দৃঢ় অবস্থান নিয়েছে বিএনপি, আর দেশের রাজনীতিও পেয়েছে প্রতিরোধের এক শক্ত ভাষা।
সিসিআর মনে করে, তাঁর ইন্তেকালে দেশ, জাতি ও বাংলাদেশের রাজনীতিতে এক গভীর ক্ষতি হলো। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই শূন্যতা আরও বেশি বেদনাদায়ক ও অনুভবযোগ্য। শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করা হয়।
একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সিসিআরের নেতৃবৃন্দ বলেন, মহান আল্লাহ যেন তাঁদের এই গভীর শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।
শোকবার্তায় স্বাক্ষর করেন সিসিআরের নির্বাহী পরিচালক রাহাত হুসাইন, মুখপাত্র ইকবাল কবির, কোষাধ্যক্ষ সাইফ আহমেদ সনি, যোগাযোগ পরিচালক কাউসার আহমেদ, গবেষণা ও নীতি সম্পাদক তারিকুল ইসলাম নিলয় এবং কার্যনির্বাহী সদস্য নাজমুল করিম মজুমদার, কামাল হোসেন, উজ্বল ভূঁইয়া ও ইমরান হোসাইন।

Aminur / Aminur

উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১

ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি

তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার

উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে

যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব