ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কুরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-১-২০২৬ রাত ৯:৩৮

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে কুরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ০২ জানুয়ারি ২০২৬, শুক্রবার বাদ আসর সংস্থার পূর্বাঞ্চলীয় প্রধান কার্যালয় রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্থার চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৬৫ নং ওয়ার্ডের মুসলিমনগর ইউনিট সভাপতি মো. ইউনুস, ইসলামনগর মদিনা জামে মসজিদের খতিব মাওলানা বাদশা মিয়া এবং তাহফিজুল ফুরকান মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ। এছাড়াও ইসলামনগর নিবাসী বিশিষ্ট সমাজসেবক মো. মুজিবুর রহমান সরকার ও ৬৫ নং ওয়ার্ড যুবদল নেতা পলাশসহ আরও অনেকে এতে অংশগ্রহণ করেন। কুরআন খানিতে অংশ নেন তাহফিজুল ফুরকান মাদ্রাসার ছাত্রবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজ রোড জামে মসজিদের খতিব এবং খাদিজাতুল কুবরা (রা.) মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা মিজানুর রহমান। সভাপতির বক্তব্যে লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন দলমত নির্বিশেষে একজন আদর্শ নারী নেতৃত্বের প্রতীক, যার মৃত্যুতে আজ শুধু দেশবাসী নয় বরং গোটা বিশ্ববাসী শোকাহত। তিনি শোকাহত জাতিসহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের শোককে শক্তিতে পরিণত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল