সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় সাভার রাজাসন ডেল্টা মোড়ে অবস্থিত সংস্থার প্রধান কার্যালয়ের উদ্যোগে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান মোঃ জে এইচ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক হাজী মোঃ নুরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ইঞ্জিঃ অনিকুল ইসলাম, সম্মানিত পরিচালক রায়হান আহমেদ, কোষাধ্যক্ষ কাজী ফিরোজা আখতার। আরও উপস্থিত ছিলেন সংস্থার সক্রিয় সহকর্মী আখি আলম, লতা আক্তার, সখিনা আক্তার, নার্গিস, কাজী রুবেল, মোঃ আজিমসহ অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে প্রায় শতাধিক শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোঃ জে এইচ রানা বলেন, “শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থা সবসময় মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এমন মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান। শীতবস্ত্র পেয়ে উপকৃত পরিবারগুলো সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার অনুরোধ জানান।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর