ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গজারিয়ায় খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল


গজারিয়া প্রতিনিধি photo গজারিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৩-১-২০২৬ দুপুর ১:৪৮

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় উপজেলার গজারিয়া ইউনিয়নের লঞ্চঘাট বাজার সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচারনা করেন মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফিরোজ আলম মোল্লার সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সাবেক গজারিয়া ইউপি চেয়ারম্যান ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আলহাজ আহসান উল্লাহ। দোয়া মাহফিলে উপস্থিত নেতারা মরহুমার রাজনৈতিক জীবন, দেশ ও গণতন্ত্রের জন্য অঙ্গীকার ও অসাধারণ নেতৃত্ব গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং আল্লাহর দরবারে তাঁর রূহের মাগফিরাত কামনা করেন। বক্তারা আরও বলেন খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দল নয়, সমগ্র জাতির জন্য অনুপ্রেরণার প্রতীক ছিলেন। তাঁর অবদান বাংলাদেশের রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে। দোয়া মাহফিল শেষে তাবারক বিতরণ করা হয়। দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ইসহাক আলী, প্রফেসর গিয়াস উদ্দিন, মাসুদ ফারুক, রফিকুল ইসলাম মাসুম। জেলা কৃষক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পিন্টু,
জেলা যুবদলের সদস্য সচিব মুজাম্মেল হক মুন্না, সচিব নূরুল আমিন সরকার, জেলা ছাত্রদলের সদস্য সচিব জাহিদুর রহমান জামাল, যুবদলের উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব নাজির সিকদার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা তপন, উপজেলা ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান,গজারিয়া ইউনিয়ন বিএনপি দেলোয়ার হোসেন,গজারিয়া ইউনিয়ন যুবদল পারভেজ মেম্বার, সাবেক সভাপতি গজারিয়া ইউনিয়ন সেচ্ছাসেবকদল নজরুল ইসলাম,  সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত