ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শালিখায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ৩-১-২০২৬ দুপুর ১:৫২

মাগুরার শালিখায় উপজেলা সমাজসেবা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

দিবসটির প্রতিপাদ্য ” প্রযুক্তি ও সমতায়,কল্লাণ ও মমতায়, আস্থা আজ সমাজ সেবায় “এ উপলক্ষে ৩ জানুয়ারি (শনিবার) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়। 
র‍্যালি পরবর্তী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোছাঃ নাসিমা খাতুন৷ এ সময় উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লাল্টু মিয়া,শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ, আইডিয়াল কল্লাণ সংস্থার সমন্বয়কারী মোঃ ফিরোজ কবির, সহকারি সমন্বয়কারী মোঃ আলম হোসেন, মুন্সি জিন্নাত আলী অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন বলেন, দুস্থ্য অসহায়, হতদরিদ্র, সুবিধাবঞ্চিত শিশু, অনাথ প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী নিগৃহীতা নারী ও প্রবীণ ব্যক্তিবর্গসহ সহায় সম্বলহীন মানুষের কল্যাণ ও উন্নয়নে টেকসই প্রকল্প গ্রহণসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মোট ৫৪টি জনহিতকর কার্যক্রম বাস্তবায়নের জন্য সমাজসেবা নিরলস কাজ করে যাচ্ছে। 

এমএসএম / এমএসএম

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাগরে ইলিশ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মোড়েলগঞ্জের জেলে জামাল হাওলাদার

হামাগুড়ি দিয়ে জুড়ীর মনার এইচএসসি পাশ: উচ্চশিক্ষার স্বপ্নে দারিদ্র্যই বড় বাঁধা

মধুখালীতে আল-নূর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

রাতের আঁধারে আলফাডাঙ্গায় রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগ

রায়গঞ্জে বেপরোয়া ডাম্প ট্রাকের ধাক্কায় চালক নিহত, হেলপার আহত

ফরিদপুরে ডেঙ্গুতে প্রথম মৃত্যু, প্রাণ গেল ৩০ বছরের নারীর

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা