ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মেহেরপুরে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ৩-১-২০২৬ দুপুর ১:৫৩

শনিবার ০৩ জানুয়ারি " প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়" এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ড. সৈয়দ এনামুল কবির, জেলা প্রশাসক মেহেরপুর জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানের শুভ উদ্বোধন করেন। পরে মেহেরপুর পৌর শহরের মল্লিক পুকুর মোড় হইতে স্বপ্নচূঁই পার্ক পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান কার্যক্রম পরিচালিত হয়। উক্ত স্থান থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র‌্যালি মেহেরপুর সদর উপজেলা পরিষদের হল রুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ আশাদুল ইসলাম, উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, মেহেরপুর। তিনি তার বক্তব্য বলেন যে, একটি সুন্দর বিনির্মাণ দেশ গঠনের লক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মকান্ড পরিচালিত হয়। তার মধ্যে সমাজসেবা মন্ত্রণালয় একটি। সমাজে পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর মান উন্নয়নে সমাজসেবা কাজ করে যাচ্ছে। সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীরকে মূল স্রোতে আনার জন্য সমাজসেবা সার্বিকভাবে সমাজে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন যে, সমাজসেবা সমাজে মাঠ পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। এদের মধ্যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ক্যান্সার কিডনি ও লিভার সিরোসিসসহ ৬টি জটিল রোগের চিকিৎসা অনুদান প্রদান, ভিক্ষুক পূর্ণবাসন কার্যক্রম, দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পূর্ণবাসন পরিচালনায় সহ প্রায় ৫৪টি কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি বলেন, একটি শিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লাইফ সাইকেলিং ভাবে সমাজসেবা কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মেহেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের অফিসার (রেজিঃ) কাজী আবুল মনসুর। এসময় অনুষ্ঠানে একজনকে প্রতিবন্ধী কার্ড, প্রতিবন্ধী ব্যক্তিকে আর্থিক অনুদান এবং অসুস্থ প্রতিবন্ধী এক ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন-মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোঃ জামিনুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার, মেহেরপুর সহ বিভিন্ন এনজিও ও স্বেচ্ছাসেবক সংস্থার প্রতিনিধিগণ।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ