ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে লিখিত বক্তব্যে রাজনীতি ছাড়ার ঘোষণা মোখলেছুর রহমান খানের


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ৩-১-২০২৬ দুপুর ১:৫৪

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সব ধরনের পদ ও রাজনৈতিক সম্পৃক্ততা থেকে স্বেচ্ছায় ও স্থায়ীভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন পাটগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক এবং নির্মাণ শ্রমিকলীগের সাবেক সহ-সভাপতি মোঃ মোখলেছুর রহমান খান।

শনিবার (৩ জানুয়ারি) দুপুর ১২টায় টুঙ্গিপাড়া উপজেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের উপস্থিতিতে এক লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতি ছাড়ার ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে মোঃ মোখলেছুর রহমান খান বলেন, দেশের আইন ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থেকে ব্যক্তিগত ও পারিবারিক সিদ্ধান্তের কারণে তিনি রাজনীতি থেকে সম্পূর্ণভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি স্পষ্ট করে জানান, বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগসহ কোনো রাজনৈতিক দল কিংবা অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত নন।

তিনি আরও বলেন, আজ থেকে তাঁর পূর্ববর্তী সব দলীয় পদ, দায়িত্ব ও রাজনৈতিক সম্পৃক্ততা থেকে তিনি স্বেচ্ছায় ও স্থায়ীভাবে পদত্যাগ করেছেন এবং ভবিষ্যতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার কোনো পরিকল্পনা নেই।

বর্তমান পেশাগত অবস্থান প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে তিনি একজন ব্যবসায়ী হিসেবে নিয়মিত কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছেন। একই সঙ্গে সুষ্ঠু, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের স্বার্থে টুঙ্গিপাড়া উপজেলা প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, মোঃ মোখলেছুর রহমান খান মরহুম মোস্তাফিজুর রহমান খানের ছেলে। তিনি টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা গ্রামের বাসিন্দা।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত