ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কম্বল বিতরণ


মনু মারমা, রাঙামাটি photo মনু মারমা, রাঙামাটি
প্রকাশিত: ৩-১-২০২৬ দুপুর ২:২০

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে নতুন বছর উপলক্ষে শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা শহরের কাঠালতলী মসজিদের সামনে ৫০জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শতাধিক মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য ও পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম, পিসিএনপি রাঙ্গামাটি জেলার সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, পিসিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক আরিয়ান রিয়াজ, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রনি, অর্থ সম্পাদক রিয়াজুল ইসলাম বাবু, পিসিসিপি সদর উপজেলা শাখার সভাপতি হারুন, সাধারণ সম্পাদক রিমন প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন, পাহাড়ে শান্তি, সম্প্রীতি রক্ষায় ও আর্তমানবতার সেবায় পিসিসিপি এমন মহতি কার্যক্রম চালিয়ে যাবে। পাহাড়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও বৈষম্যের বিরুদ্ধে পিসিসিপি'র আন্দোলন সংগ্রাম চলমান রাখার পাশাপাশি নিপীড়িত ও বঞ্চিত মানুষের পাশে সব সময় থাকবে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন