নড়াইল-১ আসনে মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের প্রার্থিতা বৈধ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা বৈধ বলে নিশ্চিত করেন।
জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই কার্যক্রমে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য পর্যালোচনা শেষে নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী তার মনোনয়নপত্র গ্রহণযোগ্য বলে ঘোষণা করা হয়।
প্রার্থিতা বৈধ ঘোষণার পর মাওলানা ওবায়দুল্লাহ কায়সার মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি নড়াইল-১ আসনের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এ সময় তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। নড়াইল-১ আসনের মানুষের উন্নয়ন ও কল্যাণে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মনোনয়ন বৈধ ঘোষণার খবরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দলীয় সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-১ আসনে নির্বাচনী প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে।
এমএসএম / এমএসএম
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার