ঠাকুরগাঁও–৩ আসনে ১০ প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির হাফিজ উদ্দিনের মনোনয়ন স্থগিত ও স্বতন্ত্র আশা মনির বাতিল
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও–৩ (রাণীশংকৈল–পীরগঞ্জ) আসনে ইতিপূর্বে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। শনিবার (৩ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদের মনোনয়ন স্থগিত এবং স্বতন্ত্র প্রার্থী মোছা. আশা মনির মনোনয়ন বাতিল করেছেন।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ইশরাত ফারজানা জানান, মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় হাফিজ উদ্দিন আহম্মেদের দাখিলকৃত কাগজপত্রে কিছু অসঙ্গতি ও প্রয়োজনীয় তথ্যের ঘাটতি পাওয়া গেছে। তাই তাৎক্ষণিকভাবে তার মনোনয়ন অনুমোদন দেওয়া হয়নি। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে বিষয়টি পুনরায় বিবেচনা করা হবে।
অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী মোছা. আশা মনির মনোনয়নপত্রে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী প্রয়োজনীয় শর্ত পূরণ না হওয়ায় বৈধতা পাওয়া যায়নি। তবে তিনি আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন।
ঠাকুরগাঁও–৩ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন—বিএনপির সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহম্মেদ, জামায়াতে ইসলামীর মিজানুর রহমান, গণঅধিকার পরিষদের মামুনুর রশিদ মামুন, সিপিবির প্রভাত সমীর শাহজাহান আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আল আমিন, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির কমলা কান্ত রায়, বাংলাদেশ মুসলিম লীগের এস.এম.খলিলুর রহমান, বাংলাদেশ সুপ্রিম পার্টির আবুল কালাম আজাদ এবং স্বতন্ত্র প্রার্থী মোছাঃ আশা মনি।
জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “মনোনয়নপত্র দাখিলের সময় জাতীয় পার্টির চেয়ারম্যানের অঙ্গীকারপত্রের মূল কপি না দিয়ে ফটোকপি জমা দেওয়া হয়েছিল। এ কারণেই আমার মনোনয়ন স্থগিত করা হয়েছে।” তিনি আরও বলেন, “রিটার্নিং কর্মকর্তা আমাকে জানিয়েছেন, রবিবার (৪ জানুয়ারি) বিকেল ৫টার মধ্যে অঙ্গীকারপত্রের মূল কপি জমা দিলে আমার প্রার্থিতা বৈধ হিসেবে বিবেচিত হবে।
এমএসএম / এমএসএম
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা