ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

তীব্র শীতে মেহেরপুরে বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে অসহায় শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ


তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর photo তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর
প্রকাশিত: ৪-১-২০২৬ দুপুর ১:৫৪

তীব্র শীতের প্রভাব থেকে অসহায় ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুরক্ষায় মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে ৮০টি কম্বল বিতরণ করা হয়েছে।
আজ সকালে মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্কুল প্রাঙ্গণে এই কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম।
এ সময় তিনি বলেন, “শীত মৌসুমে সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকার ও প্রশাসন সবসময় তাদের কল্যাণে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)  সাইদুর রহমানসহ,
সংশ্লিষ্ট কর্মকর্তারা। কম্বল পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন এবং এ মানবিক উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

এমএসএম / এমএসএম

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা

হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার