ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী বি.এম. নাগিব হোসেনের মনোনয়ন বৈধ ঘোষনা, বিজয়ের আশাবাদী


নড়াইল প্রতিনিধি  photo নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ৪-১-২০২৬ দুপুর ১:৫৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে স্থগিত হওয়া স্বতন্ত্র প্রার্থী জগন্নাথ বিশ^বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক বি.এম নাগিব হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে।শনিবার সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম অধ্যাপক বি.এম নাগিব হোসেনের প্রার্থীতা বৈধ বলে ঘোষনা দেন।এ সময় জাতীয় পার্টি  মনোনীত প্রার্থী মো: মিল্টন মোল্যার মনোনয়নপত্রও বৈধ বলে ঘোষনা করা হয়।নির্বাচন কমিশনের নির্ধারিত আইন ও বিধিমালা অনুযায়ী প্রার্থীদের দাখিল করা প্রয়োজনীয় কাগজ,হলফনামা এবং অন্যান্য তথ্য যাচাই করে কোনো অনিয়ম কিংবা ঘাটতি না পাওয়ায় স্থগিত হওয়া মনোনয়নপত্র দুটি বৈধ বলে ঘোষনা করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম মনোনয়নপত্র দুটি বৈধতার বিষয় নিশ্চিত করেছেন।
কালিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন,১টি পৌরসভা ও নড়াইল সদর উপজেলার ৫ইউনিয়ন নিয়ে গঠিত সংসদীয় ৯৩, নড়াইল-১ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতায় থাকলেন দলমত নির্বিশেষে সর্বজন জনপ্রিয় ব্যক্তিত্ব অধ্যাপক বি.এম নাগিব হোসেন।তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষনার খবরে এলাকার ভোটার, তৃণমূল পর্যায়ের সমর্থক ও শুভানুধ্যায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।
স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি.এম নাগিব হোসেন জনগণের ভালোবাসা নিয়ে বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।প্রার্থীতা বৈধ ঘোষনার পর শনিবার (৩ জানুয়ারি) রাতে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন,জনগণ আমাকে বিজয়ী করলে অবহেলিত কালিয়া, নড়াগাতি ও নড়াইলের সার্বিক উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, বেকার সমস্যার সমাধান, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন, জেলা ও উপজেলা হাসপাতালে এবং গ্রামীণ পর্যায়ে কমিউনিটি সেন্টারে স্বাস্থ্যসেবার উন্নয়ন,সড়ক নির্মাণ ও পাকাকরণ,বারইপাড়াঘাটে নির্মাণাধীন সেতুর নির্মাণকাজ দ্রæত বাস্তবায়ন, নদী ভাঙন প্রতিরোধ,  জনগণের অধিকার সংরক্ষণ ও উন্নয়নমূলক কর্মকান্ডে কার্যকরী ভূমিকা রাখবো।সনাতন ধর্মালম্বীদের নিরাপদে ও নির্বিঘেœ বসবাসের নিশ্চয়তাসহ বাসযোগ্য কালিয়া গড়তে উদোগী হবো।

এমএসএম / এমএসএম

গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী

আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল; পরিবেশ ও নিরাপত্তায় ৮ দফা নির্দেশনা জারি ইউএনও অমিত দত্ত , নিয়ম না মানলে আইনানুগ ব্যবস্থা: উপজেলা প্রশাসন

পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার

অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি

পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ

ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত

গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান

নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি

রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী

নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা

শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে