তারাগঞ্জে এক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
রংপুরের তারাগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের এক ইউনিয়ন নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মোঃ শহিদুল ইসলাম। তিনি তারাগঞ্জ থানাধীন ৪নং হাড়িয়ারকুটি ইউনিয়ন আওয়ামী লীগের ২নং ওয়ার্ড শাখার সভাপতি।তার পিতা মৃত মতিয়ার রহমান এবং মাতা মৃত ছোলেমা বেগম। তার বাড়ি কিসামত মেনানগর(ইমামপাড়া)এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়,শনিবার রাত আনুমানিক ৭টা ৩০মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তিনি ৪নং হাড়িয়ারকুটি ইউনিয়নের নতুন মাদ্রাসা মোড় (বাউদিয়ার বাজার)এলাকায় অবস্থান করছিলেন।
তারাগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) রুহুল আমিন জানান,অপারেশন ডেভিল হান্ট ফেজ টু এর আওতায় তাকে গ্রেপ্তার করা হয়।আইনি কার্যক্রম শেষে আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ
সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত
কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা
ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন
কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি
শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস