প্রধান শিক্ষক ছাড়াই চলছে নালিতাবাড়ীর অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়
সীমান্তবর্তী উপজেলা নালিতাবাড়ীতে ৭০টি সরকারী প্রাথমিক বিদ্যলয়ে নেই কোনো প্রধান শিক্ষক। এই উপজেলায় ৫৭ দশমিক ৮৫ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য। একই সঙ্গে এই উপজেলায় ৫৩ জন সহকারী শিক্ষকের পদও খালি রয়েছে।
নালিতাবাড়ীতে মোট সরকারি প্রাথমিক বিদ্যলয় সংখ্যা ১২১টি। ১২১টি বিদ্যালয়ের মধ্যে ২২টি বিদ্যালয়ে সহকারী শিক্ষককে দিয়ে 'ভারপ্রাপ্ত' ও ৪৮ বিদ্যালয়ে 'চলতি দায়িত্ব' প্রাপ্ত প্রধান শিক্ষক পরিচয়ে পাঠদান ও প্রশাসনিক কাজ করানো হচ্ছে। উভয় প্রকারে সহকারী শিক্ষককেই পাঠদান ও প্রশাসনিক কাজ করতে হচ্ছে।
ফলে অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় গুলোতে জোড়াতালি দিয়ে শ্রেণিকক্ষে পাঠদান চলছে।
জনবল সংকটের করুণ অবস্থা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়েও। বিদ্যালয়সমুহের পাঠদান তদারকি ও মান সমুন্নত রাখতে উপজেলাকে পাঁচটি ক্লাস্টারে ভাগ করা হয়েছে। পাঁচটি ক্লাস্টারে ৫ জনের স্থলে মাত্র দুইজন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজ করছেন। এখানেও তিনটি পদ শূন্য। এছাড়া অফিস সহকারী ২ টি পদের দুইটিই শূন্য। মাত্র ১ জন উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক রয়েছেন।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাশিদা বেগম প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সংকটের কথা স্বীকার করেন। তিনি বলেন, “সহকারী শিক্ষকদের দিয়ে পাঠদান ও প্রশাসনিক কাজ বাধ্য হয়ে করাতে হচ্ছে। প্রধান শিক্ষকের শূন্য পদগুলো সম্পর্কে মন্ত্রণালয় অবহিত আছে। তারা এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন।”
এমএসএম / এমএসএম
৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান
বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর
মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ
চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার
আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস
সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন
কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই
উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি
যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩