ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে মুক্তা শিল্পে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ৪-১-২০২৬ দুপুর ২:৫৫

গোপালগঞ্জে মুক্তার অলংকার ও সংশ্লিষ্ট সামগ্রী তৈরিতে হাতে-কলমে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে উদ্যোক্তাদের জন্য আয়োজিত ১৫ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।
দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের উদ্যোগে শুক্রবার (২ জানুয়ারি) সকালে গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে দুটি ব্যাচে ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের ১০টি জেলার মোট ৩০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থীরা মুক্তা চাষ থেকে শুরু করে মুক্তা সংগ্রহ, অলংকার প্রস্তুতকরণ ও বাজারজাতকরণ বিষয়ে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করেন।
প্রকল্প পরিচালক (পিডি) মো. খালিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের সিনিয়র সহকারী পরিচালক মুহম্মদ মনিরুল ইসলাম, সহকারী প্রকল্প পরিচালক আসলাম হোসেন শেখ এবং প্রশিক্ষক হিসেবে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ফেরদৌস সিদ্দিকী ও বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নাজমুল হোসেন।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোপালগঞ্জের সিনিয়র সাংবাদিক মনোজ কুমার সাহা এবং প্রশিক্ষণার্থীদের পক্ষে শারমিন হক রিমা, অশিকুর রহমান, সুবর্ণা আক্তার, মো. আরিফুল ইসলাম, চম্পা বেগম ও মো. আমিনুর ইসলাম।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র, পুরস্কার ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে প্রকল্প পরিচালক মো. খালিদুজ্জামান বলেন, মুক্তার অলংকার শিল্পে দক্ষ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দীর্ঘমেয়াদি ও ব্যাপক পরিসরে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে, যা এ খাতে দেশের সর্ববৃহৎ প্রশিক্ষণ কার্যক্রম। তিনি বলেন, প্রশিক্ষণার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রকল্প থেকে সার্বিক সহায়তা দেওয়া হবে এবং তাদের তথ্য মৎস্য অধিদপ্তরের তালিকাভুক্ত থাকবে।
তিনি আরও বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের মাধ্যমে দেশে মুক্তা ও ঝিনুকজাত অলংকারের উৎপাদন বাড়বে। ভবিষ্যতে এসব অলংকার দেশের বাজার ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারেও স্থান করে নেবে। এর ফলে একদিকে যেমন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, অন্যদিকে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস