ধামরাইয়ে চারতলা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন
ঢাকার ধামরাইয়ে শ্রীরামপুর সুতিপাড়া উদীয়মান যুবক সমিতির চারতলা ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসাবে এই ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধন করেন এসডিআই’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামছুল হক।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ও সুতিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন।
এ সময় শ্রীরামপুর সুতিপাড়া উদীয়মান যুবক সমিতির সভাপতি ইসমাইল হোসেন, সহ-সভাপতি ও বিএনপি নেতা মোঃ শামসুর রহমান,ব্যবসায়ী জালাল উদ্দিন, এসডিআই’র জোনাল ম্যানেজার অভিজিৎ কুমার দেবনাথসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এই চারতলা ভবন নির্মিত হলে যুব সমাজের সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে। ভবিষ্যতে এ প্রতিষ্ঠানটি এলাকার যুবকদের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ভিত্তি প্রস্তুত কাজের শুভ সূচনা করা হয়।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’