ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে শুরু হচ্ছে ৩৫তম শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ৪-১-২০২৬ দুপুর ৩:০

বিশ্ব মানবতার কল্যাণ কামনায় দেশ মাতৃকার ও মানব জাতির মঙ্গলার্থে  কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান ৩৫তম শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ইতোমধ্যে এলাকাজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

পাঁচদিনব্যাপী এই ধর্মীয় মহাযজ্ঞের আয়োজন করেছে কেন্দ্রীয় ইন্দ্রপ্রসাদ দেব মন্দির উদযাপন পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মোঃ আজিম উদ্দিন, অফিসার ইনচার্জ (ওসি), ভূরুঙ্গামারী থানা, কুড়িগ্রাম।

আয়োজক কমিটির সূত্রে জানা যায়, আগামী ৫ জানুয়ারি শুভ উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। এরপর
৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে অধিবাস কীর্তন,
৭ জানুয়ারি দিনব্যাপী অষ্টপ্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান,
৮ জানুয়ারি শ্রীকৃষ্ণের অপ্রাকৃত অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশিত হবে,
এবং ৯ জানুয়ারি কুঞ্জভঙ্গ ও মহন্ত বিদায়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

এই মহাযজ্ঞ ও কীর্তনানুষ্ঠানকে কেন্দ্র করে দূর-দূরান্ত থেকে অসংখ্য ভক্ত, ধর্মপ্রাণ মানুষ ও দর্শনার্থীদের সমাগমের আশা করছেন আয়োজকরা। অনুষ্ঠান চলাকালে সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতে প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।

আয়োজক কমিটির পক্ষ থেকে সকল সনাতন ধর্মপ্রাণ ভক্ত ও এলাকাবাসীকে সশরীরে উপস্থিত থেকে এই পবিত্র ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার