নিজেদের স্বার্থ হাসিল করতে বিভিন্ন দপ্তরে অভিযোগ করছে বন বিভাগের কিছু লোক
বন অধিদপ্তর মাঠ পর্যায়ে স্বার্থ আদায়ে বিভিন্ন মহলে মিথ্যা চিঠিতে বাস্তবতাকে আড়াল করার চেষ্টা চলছে। একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার ও প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে যা শুধু বিভ্রান্তিই ছড়াচ্ছে না বরং একটি গুরুত্বপূর্ণ বন প্রশাসনিক অর্জনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা হিসেবেই দেখা হচ্ছে বলে অনুসন্ধানে জানা যায়। কিছু কিছু কর্মচারী মিথ্যে বানোয়াট লেখালেখি করতেছে যা দাপ্তরিক নিয়ম ভঙ্গের বহিঃপ্রকাশ। যাদের সার্ভিস বই ভালো না, পদোন্নতির যোগ্য না তারা বিভিন্ন ভাবে ফরেস্টরেঞ্জার পদোন্নতিতে বাধাগ্রস্থ করার চেষ্টা করছে। অফিসিয়াল ভাবে কোন চিঠিপত্র আইনানুগভাবে না পেলেও বিভিন্নভাবে বিভ্রান্তি কর তথ্য প্রকাশ করছে। বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বিশেষ করে ডেপুটি রেঞ্জার থেকে ফরেস্ট রেঞ্জার পদে পদোন্নতির অপেক্ষায় থাকা জনবল। আবার দেখা যায় বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভাগীয় মামলায় শাস্তি পাওয়া নির্দিষ্ট তারিখে ভুতাপেক্ষভাবে পদোন্নতির তারিখ না পাওয়া কর্মচারীরা। তারা ফরেস্ট রেঞ্জার হতে পারবেননা বলে দলে দলে বিভক্ত হয়ে বিভিন্ন মিথ্যা প্ররোচনা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। আবার ডেপুটি রেঞ্জার নিয়ম অনুযায়ী গ্রেডেশন তালিকায় পিছনে রয়েছেন যারা, তারা হুমকি ধমকি দিচ্ছেন বলে জানা যায়।
এই ভিন্ন ভিন্ন বাস্তবতা ও জটিলতা বর্তমান বন অধিদপ্তরের পদোন্নতি কমিটির সদস্যদের দীর্ঘদিন ধরেই বিব্রতকর অবস্থায় ফেলেছে।
অথচ বিষয়টি পরিষ্কার—পদোন্নতি ভূতাপেক্ষ তারিখ না পাওয়াদের ক্ষেত্রে বিভাগীয় মামলা শাস্তি ছিল এবং ভুতাপেক্ষভাবে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের ক্ষেত্রে সার্ভিস বুক ভালো ছিল। বিভ্রান্তিকর কর্মচারীদের সার্ভিস সংক্রান্ত প্রশাসনিক জটিলতা রয়েছে, যা আইন ও বিধি অনুযায়ী নিষ্পত্তিযোগ্য বিষয়। এ বাস্তবতা আড়াল করে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো অনভিপ্রেত ও দায়িত্বজ্ঞানহীন আচরণ বলেই মনে করছেন সংশ্লিষ্ট দায়িত্বরত কর্মকর্তারা।
সরেজমিনে কথা বলে জানা যায়, বাস্তবতা হলো দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে ঝুলে থাকা বন বিভাগের পদোন্নতির ঐতিহাসিক জট খুলে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা জনাব সৈয়দা রিজওয়ানা হাসান এবং পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ও বর্তমান প্রধান বন সংরক্ষক জনাব আমীর হোসাইন চৌধুরী। তাঁদের সুদৃঢ় নেতৃত্ব, প্রশাসনিক সাহস ও সদিচ্ছার ফলেই বহুল প্রতীক্ষিত এই পদোন্নতি প্রক্রিয়া বাস্তবায়ন সম্ভব হয়েছে। এটি কোনো গোষ্ঠীর অনুকম্পা নয়, বরং দীর্ঘদিনের প্রশাসনিক অচলাবস্থা ভাঙার একটি সাহসী ও যুগান্তকারী সিদ্ধান্ত। পদোন্নতির মাধ্যমে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং ভবিষ্যৎ জট নিরসনের পথ সুগম হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, অপপ্রচার ও প্রপাগান্ডার মাধ্যমে নয় বরং আইন, নিয়ম চাকরি বিধিবিধান ও প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়েই সব সমস্যার সমাধান সম্ভব। পদোন্নতি প্রক্রিয়া শুরু হওয়াই প্রমাণ করে যে বর্তমান নেতৃত্ব বন বিভাগের ন্যায্যতা, স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বন বিভাগের ইতিহাসে দীর্ঘতম পদোন্নতি সংকট নিরসনে এই উদ্যোগকে একটি ইতিবাচক, প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন বন পরিবারের অধিকাংশ মাঠ পর্যায়ের সদস্যরা।
দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে ফরেস্ট রেঞ্জার শুন্য থাকায় বন বিভাগ মাঠ পর্যায়ে কাজের গতি কমে যাচ্ছে। কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা খুব দ্রুত শুন্য পদ পদোন্নতির মাধ্যমে পূরন করা হবে এবং মাঠে কাজের গতি বৃদ্ধি পাবে।
এমএসএম / এমএসএম
জাগৃক এর প্রধান অফিস থেকে নথি গায়েব চেয়ারম্যানের হস্তক্ষেপে অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা
মোবাইল অ্যাপে ঋণের ফাঁদ এক সপ্তাহেই অস্বাভাবিক সুদ, দেরি হলেই হুমকি-হয়রানি
ড্রেজার ব্যবসায়ী সন্ত্রাসীদের কাছে কয়েক হাজার কৃষক জিম্মি
রায়ের কপি’ বেঁচে প্রতারকচক্র একেকজন কোটিপতি, প্রাইভেট সিএনজি অটোরিকসা কল্যাণ সমিতির
কাস্টমস’র বন্ড এর যুগ্ম কমিশনার কামরুলের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ
চাকরির প্রলোভনে কোটি টাকার প্রতারণা
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে নিয়োগ বাণিজ্যের কেলেঙ্কারি: খাতা রাখা হলো থানা হেফাজতে
ঢাকা দক্ষিণ ও পশ্চিম ভ্যাট কমিশনারেটে বহিরাগতদের নেতা সুকান্ত হালদার দৌরাত্ম্য
রায়ের কপি’ বেঁচে ‘প্রাইভেট সিএনজি মালিক কল্যাণ সমিতি’র নেতারা কোটিপতি
কেরানীগঞ্জে বিআরটিএ’র কর্মকর্তারা দালালদের মোবাইল ফোনেই সেবা প্রত্যাশীদের সমস্যা সমাধান করছেন
সরকারি স্টাফ ও দালাল সিন্ডিকেটে জিম্মি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ
শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ : আসিফ নজরুলের বিরুদ্ধ দুদকে আবেদন