ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

যাদের বয়স ৩০/৩৫ বছর, তারাও বিগত সময়ে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি — কুমিল্লায় খাদ্য ও ভূমি উপদেষ্টা


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ৫-১-২০২৬ বিকাল ৭:২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও আসন্ন গণভোট উপলক্ষ্যে ‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে কুমিল্লায় LED ক্যারাভান ভোটের গাড়ির মাধ্যমে নির্বাচনী প্রচার ও গণভোট বিষয়ে জনসচেতনতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) দুপুর ১২টায় কুমিল্লা টাউন হল মাঠে জেলা প্রশাসনের আয়োজনে ভোটের গাড়ির উদ্বোধন করেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এ কার্যক্রমের মাধ্যমে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে কী পাওয়া যাবে এবং ‘না’ ভোট দিলে কী পাওয়া যাবে না— সে বিষয়গুলো জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রেজা হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে আলী ইমাম মজুমদার বলেন, দীর্ঘদিন ধরে দেশে কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। তবে আমরা বিশ্বাস করি, সেই অধ্যায়ের অবসান ঘটতে যাচ্ছে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।
তিনি বলেন, যাদের বয়স এখন ৩০ কিংবা ৩৫ বছর, তারা বিগত সময়ে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি। এবারের নির্বাচনে তরুণদের পাশাপাশি সকল সাধারণ ভোটার নির্ভয়ে ভোট দিয়ে আগামীর সরকার নির্ধারণ করবে।
খাদ্য ও ভূমি উপদেষ্টা আরও বলেন, আমরা চাই গোটা বাংলাদেশে একটি সত্যিকারের অংশগ্রহণমূলক নির্বাচন হোক, যেখানে জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট পদ্ধতি চালু থাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকার ‘দেশের চাবি আপনার হাতে’ কর্মসূচি গ্রহণ করেছে। দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে এই ভোটের গাড়ির কার্যক্রম চলমান থাকবে। তিনি ভোট দেওয়ার পাশাপাশি জুলাই সংস্কারে গণভোট দেওয়ারও আহ্বান জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আলী ইমাম মজুমদার বলেন, কোনো অপশক্তি এবারের নির্বাচন বানচাল করতে পারবে না। কোনো প্রার্থী ঋণ খেলাপি বা অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত থাকলে এখনো উচ্চ আদালতে অভিযোগ করার সুযোগ রয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা বা জেলা প্রশাসক নিজস্ব ক্ষমতায় প্রার্থীর মনোনয়ন বৈধ বা বাতিল করতে পারেন, সে ক্ষেত্রেও অভিযোগ থাকলে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে।
ভোটের গাড়ি উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক, জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।
এ সময় জুলাই সংস্কারে গণভোটের পক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয় ভোটের গাড়ির কার্যক্রম। অনুষ্ঠানে গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদী শাসনের ক্ষমতার অপব্যবহারের প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।

Aminur / Aminur

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ