গাজীপুরে শিশুকন্যার সামনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২
গাজীপুর মহানগরীর হাড়িনাল বাজারে আবু নাহিদ ওরফে হাসান নাহিদ (৩৫) নামে এক যুবদল নেতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু জানান, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ও দুঃসময়ের রাজপথের সাহসী সৈনিক গাজীপুর সদর মেট্রো থানা যুবদল নেতা আবু নাহিদ ওরফে হাসান নাহিদকে গত ২৮ ডিসেম্বর রাত সোয়া ৯টায় হাড়িনাল বাজারে তার ১১ বছরের সন্তানের সামনে সন্ত্রাসীরা কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আহতাবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনার পরপরই থানায় মামলা হয়েছে এবং অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে যুবদল নেতা আবু নাহিদ ওরফে হাসান নাহিদকে খুবই গুরুতর আহত করার পরদিনই মহানগর শ্রমিক দল সাবেক নেতা নজরুল ইসলামকে প্রধান আসামি করে গাজীপুর সদর মেট্রো থানা একটি মামলা দায়ের করা হয়।
এই নৃশংস হত্যাকাণ্ডে রাজনৈতিক অঙ্গনে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
Aminur / Aminur
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ