ভূরুঙ্গামারীতে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সরকারি সেবা প্রাপ্তিতে পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে আরডিআরএস বাংলাদেশ-এর উদ্যোগে “আরডিআরএস কোর কনফারেন্সিভ প্রোগ্রাম: সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অন্তর্ভুক্তি” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর ২০২৬) দুপুরে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাৎ হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ধনেস্বরী রানী, কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার, আরডিআরএস বাংলাদেশ, ভূরুঙ্গামারী।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. আবু সাজ্জাদ, মোঃ সায়েম,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর জব্বার, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, আরডিআরএস বাংলাদেশ লালমনিরহাটের টেকনিক্যাল অফিসার (হেলথ) জেসমিন আক্তার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং আরডিআরএস বাংলাদেশ-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
কর্মশালায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) শাহাদাৎ হোসেন , বক্তব্যের শুরুতেই আরডিআরএস বাংলাদেশ এর কর্মকর্তা-কর্মচারী বৃন্দকে ধন্যবাদ জানান এ ধরনের কর্মশালা আয়োজন করার জন্য। সরকারি সেবায় অনগ্রসর জনগোষ্ঠীর অংশগ্রহণ বৃদ্ধি, সেবা প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণ এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সরকারি-বেসরকারি সংস্থার সমন্বয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
কর্মশালাটি অংশগ্রহণকারীদের মধ্যে সরকারি সেবা সহজীকরণ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা ।
Aminur / Aminur
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ