ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন পর্ষদের দায়িত্ব গ্রহণ


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৫-১-২০২৬ বিকাল ৭:২৭

জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক মেয়াদ (২০২৬–২০২৭) এর সদ্য নির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর ও গ্রহন করা হয়েছে। সোমবার দুপুরে শহরের স্টেশন রোডের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে দায়িত্ব হস্তান্তর ও  গ্রহণ  অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাঁর পরিবার এর জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানে সদ্য বিদায়ী সভাপতি আব্দুল হাকিম মন্ডল নবনির্বাচিত সভাপতি আনোয়ারুল হক (আনু)-এর নিকট চেম্বারের দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সদ্য বিদায়ী সভাপতি আব্দুল হাকিম মন্ডলের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উত্তম কুমার রায়, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান, বিএনপির কেন্দ্রীয় সহ. সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, জেলা জামায়াতের আমীর দাঁড়িপাল্লার প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ, সহকারী সেক্রেটারী এস এম রাশেদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় নব নির্বাচিত কমিটি ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, শিল্পায়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে চেম্বার অব কমার্সের নেতৃত্বকে আরও সক্রিয় ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে জানান। একই সঙ্গে ব্যবসায়ীদের ন্যায্য অধিকার রক্ষা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা। অনুষ্ঠানে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Aminur / Aminur

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার