খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নড়াইলে দোয়া মাহফিল
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলার লোহাগড়ায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।লোহাগড়া উপজেলা ও পৌর কৃষকদলের উদ্যোগে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদের গেট সংলগ্ন লক্ষীপাশায় অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী সুপ্রীম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের সিনিয়র আইনজীবী ড.এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ।
লোহাগড়া উপজেলা কৃষকদলের সদস্য সচিব মেজবাহ উদ্দীন পারভেজের সভাপতিত্বে শোক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: টিপু সুলতান, সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, বিএনপি নেতা ও লোহাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস,এম শাহীন বিপ্লব, বিএনপি নেতা মো: মুসা মোল্যা, মো: দেলোয়ার হোসেন, জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব এনামুল কবীর চন্দন, লোহাগড়া পৌর কৃষকদলের সভাপতি শরীফ নাজমুল হুদা। এ সময় জেলা মহিলাদলের সেক্রেটারি সালেহা বেগম, প্রবীণ রাজনীতিবিদ শরীফ মুনীর হোসেন, মো: আনোয়ার হোসেন খান,কাজী শওকত হোসেন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মো: বিল্লাল হোসেনসহ উপজেলা বিএনপি, কৃষকদল, মহিলাদল,যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
এ দোয়া অনুষ্ঠানে লোহাগড়া উপজেলা কৃষকদলের প্রয়াত সভাপতি মো: খায়রুজ্জামান আলমেরও রুহের মাগফেরাত কামনা করা হয়।
প্রধান অতিথি ড.এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ বলেন,আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অমর প্রতীক।তাঁর নেতৃত্বে বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও গণতান্ত্রিক সংস্কার এগিয়ে গেছে।খালেদা জিয়ার স্বপ্নকে বাস্তবায়ন এবং তারেক রহমানের নেতৃত্বে আগামির বাংলাদেশ গড়তে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিতে সকলের প্রতি আহবান জানান তিনি । খালেদা জিয়ার নেতৃত্ব ও অবদানের কথা স্মরণ করে তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন তিনি ও উপস্থিত নেতা-কর্মীরা।
Aminur / Aminur
গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী
আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল; পরিবেশ ও নিরাপত্তায় ৮ দফা নির্দেশনা জারি ইউএনও অমিত দত্ত , নিয়ম না মানলে আইনানুগ ব্যবস্থা: উপজেলা প্রশাসন
পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার
অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি
পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন
নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ
ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত
গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান
নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি
রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী
নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা