ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

খালেদা জিয়ার মাগফিরাতে কাউনিয়ায় প্রেসক্লাবের দোয়া ও আলোচনা সভা


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ৬-১-২০২৬ দুপুর ১:৩৭

বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় প্রেসক্লাব কাউনিয়ার উদ্যোগে সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন মাঠে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশ ও জনগণের কল্যাণে তাঁর ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি নিতাই রায় এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম। এতে বক্তব্য রাখেন প্রেসক্লাব কাউনিয়ার উপদেষ্টা গোলাম মোস্তফা আজাদ আনছারী, সিনিয়র সহ-সভাপতি আকরাম হোসেন অরেঞ্জ, সহ-সভাপতি আবু হাসান, সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতিক হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম খলিল এবং সদস্য আসাফ উদ দৌলা শাহিন, মাইদুল ইসলাম, আলেফনুর ও হাবিব।
এ সময় প্রেসক্লাব কাউনিয়ার অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইমাম মোতালেব হোসেন।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে