ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

নড়াইল-২ আসনে বৈষম্যহীন উন্নয়নের প্রতিশ্রুতি জামায়াত প্রার্থীর


নড়াইল প্রতিনিধি  photo নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ৬-১-২০২৬ দুপুর ১:৪১

নড়াইল-২ আসনে (লোহাগড়া ও সদরের একাংশ) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু বলেছেন, আমার উন্নয়নের নীতিমালা হবে সমবন্টন—কোনো বৈষম্য নয়। নির্বাচনী এলাকার সমস্যা ও সম্ভাবনার আলোকে দ্রুতই ইশতেহার ঘোষণা করা হবে। গত রোববার (৪ জানুয়ারি) বিকেলে লোহাগড়া উপজেলার একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আতাউর রহমান বাচ্চু আরও বলেন, নির্বাচনী এলাকার উন্নয়নে প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ডে শিক্ষক, জনপ্রতিনিধি, আলেম-ওলামা, পুরোহিত ও বিভিন্ন পেশার মানুষের সমন্বয়ে ‘উন্নয়ন কমিটি’ গঠন করা হবে। এই কমিটিই অগ্রাধিকার ভিত্তিতে এলাকার উন্নয়ন পরিকল্পনা নির্ধারণ করবে। তিনি স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারি বরাদ্দের ব্যয় বিবরণী জনসম্মুখে টাঙিয়ে দেওয়ার অঙ্গীকার করেন। জোটের প্রার্থী নির্ধারণের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, কেন্দ্র থেকে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে এবং জোট যাকে চূড়ান্ত করবে সবাই তার জন্যই কাজ করবেন। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর লোহাগড়া উপজেলা আমীর মাওলানা মো: হাদিউজ্জামান, সেক্রেটারি সেকেন্দার আলী ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জামিরুল হক টুটুলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু