ঘুষ কেলেঙ্কারিতে যশোরের জেলা শিক্ষা কর্মকর্তা কারাগারে
ঘুষ লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে আটক যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) যশোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এম. এম. মোর্শেদ এ আদেশ দেন। একই সঙ্গে অভিযানে উদ্ধার হওয়া এক লাখ ২০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে দুদকের পক্ষে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম জানান, আদালতে হাজিরের পর আসামির বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁকে কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার (৭ জানুয়ারি) দুপুরে নিজ কার্যালয় থেকে এক লাখ ২০ হাজার টাকাসহ আশরাফুল আলমকে হাতেনাতে আটক করে দুদক। যশোর দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন ও সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে ফাঁদ পাতা হয় বলে জানায় দুদক। দুদক সূত্রে জানা যায়, বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন্নবীর প্রয়াত স্ত্রী শিরিনা আক্তারের পেনশন সংক্রান্ত ফাইল ছাড় করানোর জন্য আশরাফুল আলম দীর্ঘ তিন মাস ধরে নানা অজুহাতে ভুক্তভোগীকে হয়রানি করেন। একপর্যায়ে দুই লাখ টাকা ঘুষ দাবি করা হয়। এর মধ্যে প্রথম দফায় ৮০ হাজার টাকা নেওয়ার পর বাকি এক লাখ ২০ হাজার টাকা গ্রহণের সময় তাঁকে আটক করা হয়।
এদিকে, আশরাফুল আলমের আটকের প্রতিবাদে বুধবার সন্ধ্যার পর যশোর দুদক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন একদল প্রাথমিক শিক্ষক। তারা অভিযোগ করেন, দুদকের অভিযানের কিছুক্ষণ আগে আশরাফুল আলম বাথরুমে গেলে একটি পক্ষ তার টেবিলে টাকা রেখে যায়। পরে সেটিকে ‘হাতেনাতে আটক’ দেখিয়ে সাজানো নাটক তৈরি করা হয়েছে বলে দাবি করেন তারা।
বৃহস্পতিবার দুপুর ১২টার পর যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন প্রাথমিক শিক্ষকেরা। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এমএসএম / এমএসএম
পটুয়াখালীর গলাচিপার ১১ জেলে নিয়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, উদ্ধার ৫, নিখোঁজ ৬
টানা বর্ষণে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বৃদ্ধি, ৪ ইউনিটে উৎপাদন হচ্ছে ১২৫ মেগাওয়াট
শিক্ষাপ্রতিষ্ঠানের একমাত্র মাঠে জলাবদ্ধতা: খেলাধুলা ও শিক্ষা কার্যক্রম ব্যাহত
টিসিবি ডিলারদের চুক্তি পুনঃনবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
আল হায়াত হসপিটাল: আবু জাফর কূটচালে, হুমকির মুখে শতাধিক মানুষের বিনিয়োগ
নাটোরের বড়াইগ্রামে ১৮৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড় ধ্বসে ১ জনের মৃত্যু, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে প্রশাসনের মাইকিং
মনপুরায় অবৈধভাবে খাল দখল: পানি নিষ্কাশনের একমাত্র পথ বন্ধ, জলাবদ্ধতায় দুর্ভোগে ৪ হাজার পরিবার
মোহনগঞ্জে মাদক সেবনে কারাদণ্ড ও গ্রেফতার ৩
কুড়িগ্রামে স্কুল ফিডিংয়ে মেয়াদউত্তীর্ণ পচা ও ছএাক ধরা পাউরুটি বিতরণ
রায়গঞ্জে ধান সংগ্রহে স্থবিরতার অভিযোগ তদন্তে কমিটি
খালিয়াজুরীর ধনু নদে ফের অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা