ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

রায়গঞ্জে শীতার্ত মানুষের পাশে মানবাধিকার কল্যাণ ট্রাস্ট ও অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৮-১-২০২৬ বিকাল ৫:২৩

তীব্র শীতের মধ্যে মানবিক উদ্যোগ নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট এবং অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশন। পৃথক কর্মসূচির মাধ্যমে দুটি সংগঠনই নিম্ন আয়ের, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের সিরাজগঞ্জ জেলা শাখা কার্যালয়ে সংগঠনটির উদ্যোগে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। জেলা শাখার সভাপতি আব্দুর রব শোভন (তমাল) সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনটির মহাসচিব মো. সাইফুল ইসলাম।
জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদের পরিচালনায় এবং মো. হাসিবুর রহমান হাসিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের সভাপতি আব্দুর রাজ্জাক রানাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। এ সময় বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধীসহ অসহায় মানুষের হাতে নতুন কম্বল তুলে দেওয়া হয়।

অন্যদিকে একই দিন সকালে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে প্রায় দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. এনামুক হক তারা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ভিপি আয়নুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আ: মমিন সরকার ও সাবেক সাধারণ সম্পাদক আবু সামা সরকার। সংগঠনের কর্মকর্তা-কর্মচারী ও অতিথিবৃন্দের উপস্থিতিতে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
শীতবস্ত্র পেয়ে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

এ সময় দুই সংগঠনের প্রতিনিধিরা জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই প্রতি বছর শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়। এই উদ্যোগের মাধ্যমে যদি একজন মানুষেরও শীতের কষ্ট কিছুটা লাঘব হয়, তাতেই তাদের প্রচেষ্টা সার্থক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান