ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নালিতাবাড়ীতে অধিকাংশ জনগণই জানেনা ভোটের গাড়ি কি


হারুন অর রশিদ, নালিতাবাড়ী photo হারুন অর রশিদ, নালিতাবাড়ী
প্রকাশিত: ৮-১-২০২৬ বিকাল ৫:২৪

ভোটারদের উৎসাহিত করতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সরকারের পক্ষ থেকে এরই মধ্যে প্রচারণা শুরু হয়েছে। এবারই প্রথম গণতন্ত্রের বার্তা নিয়ে ভোটের গাড়ি (সুপার ক্যারাভান) এর  মাধ্যমে ভ্রাম্যমাণ ভিডিও চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। এ ভিডিও চিত্রতে সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর প্রস্তাবিত গণভোটের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও এর তাৎপর্য জনসাধারণের সামনে তুলে ধরা হচ্ছে।

তবে সরকারের এ প্রচারণা থেকে বঞ্চিত হচ্ছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামাঞ্চলের মানুষ। এ উপজেলায় ভোটের গাড়ি যাত্রা করলেও অধিকাংশ জনগণই তা জানেনা।

প্রচারণার কাজে নিয়োজিত ভোটের গাড়ি (সুপার ক্যারাভান) গাড়িটি শুধুমাত্র উপজেলা শহরের নির্দিষ্ট পয়েন্ট হিসেবে শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চ প্রাঙ্গনে ২০-২৫ মিনিট অবস্থান করে ভিডিও চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করে। ফলে উপজেলা শহরের অধিকাংশ মানুষ যেমন বিষয়টি সম্পর্কে অবগত নন, তেমনি গ্রামগঞ্জে কোনো প্রচারণা না পৌঁছানোয় সাধারণ ভোটাররা এখনো গণভোট কি তা-ই বুঝে উঠতে পারেননি। গণভোট কিসের জন্য তাও জানেন না অনেক ভোটার।

জানা গেছে, গণভোটের বিষয়বস্তু সম্পর্কে সাধারণ জনগণকে ধারণা দিতে দেশের জনবহুল জায়গাগুলোয় ডিজিটাল বিলবোর্ড স্থাপন করে সরকারি উদ্যোগে প্রচারণা চলছে। নালিতাবাড়ী উপজেলা পরিষদ সহ নির্দিষ্ট কয়েকটি পয়েন্টে বিলবোর্ড ও বড় ব্যানার টানিয়ে চলছে এ প্রচারণা। তবে ভোটের গাড়ি পৌঁছায়নি উপজেলার ইউনিয়ন, হাটবাজার কিংবা গ্রামগঞ্জগুলোতে।

নালিতাবাড়ী পৌরশহরের গ্রামের রনি, নয়ন, বাঘবেড় ইউনিয়নের মেহেদী, রায়হান, আশরাফুলসহ কয়েকজনের সাথে কথা বললে তারা বলেন, ভোটের গাড়ি! ভোটের গাড়ি সম্পর্কে কোনো ধারণাই নেই আমাদের। এই নাম তো জীবনে এই প্রথম শুনলাম। এটা আবার কেমন জিনিস? তারা আরও বলেন, “ভোটের গাড়ি কখন আসলো? আর কখন গেলো? কিছুই জানি না।”

পৌরশহরের ব্যবসায়ী শফিকুল ইসলাম জানান, ‘শহরের মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতন থাকলেও প্রকৃত প্রচারণা দরকার গ্রামাঞ্চলে। প্রচারণা প্রান্তিক পর্যায়ে না পৌঁছালে এর সুফল আসবে না।'

নালিতাবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা একেএম মোরশেদ আলম বলেন, ভোটের গাড়ি বুধবার নালিতাবাড়ী এসেছিলো। এদের প্রচারণার বিষয়টি আমরা দেখভাল করিনা। এ বিষয়টি নিয়ে জেলা তথ্য অধিদপ্তর ভালো বলতে পারবে।

শেরপুর জেলা তথ্য কর্মকর্তা আবুল খায়ের জানান, ভোটের গাড়ি আমরা নিয়ন্ত্রণ করিনা। এ বিষয়ে আমাদের সাথে কোন যোগাযোগ নেই। তবে ভোটের গাড়ি আসলে আমাদের সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করি। ভোটের গাড়ির প্রচারণার বিষয়টি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় দেখাশোনা করে।

এমএসএম / এমএসএম

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪