ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

বাঘায় ৪০০ পিস ইয়াবাসহ আটক


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ১-১০-২০২১ দুপুর ১০:৪২

রাজশাহীর বাঘায় ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাকিবুল ইসলাম শাকিব (২১) নামে ‍এক যুবককে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে বাঘা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেনের দিকনির্দেশনায় এসআই এমএ আ. কুদ্দুসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার মহোদিপুর এলাকায় অভিযান পরিচালনা করে শাকিবকে ‍ইয়াবাসহ আটক করে থানায় আনা হয়। শাকিব পার্শ্ববর্তী চারঘাট উপজেলার তালতলা গ্রামের জামাল উদ্দিনের ছেলে বলে জানা যায়।

এসআই এমএ আ. কুদ্দুস জানান, উপজেলার মহোদিপুর গ্রামের আমিরুল ইসলামের বাড়ির সামনে অভিযান পরিচালনা সময় শাকিবুল ইসলাম শাকিবের (২১) সঙ্গে থাকা নীল রংয়ের দুটি প্লাস্টিক জিপার প্যাকেটে রক্ষিত ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সাথে সাথে তাকে আটক করে থানায় নিয়ে আসি।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, ইয়াবাসহ আটক শাকিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। শুক্রবার (১অক্টোম্বর) তাকে আদালতে প্রেরণ করা হবে। বাঘা থানায় আমি যতদিন আছি মাদক কারবারিদের কোনো ছাড় দেয়া হবে না।

এমএসএম / জামান

এমপি আলমগীর ফরিদের প্রচেষ্টায় মহেশখালীর বৃহৎ ৫টি ইউনিয়ন ভেঙ্গে নতুন ৫ ইউনিয়ন গঠনের প্রক্রিয়া শুরু

চাঁদপুরে খাবার তৈরি কারখানা সহ দুই প্রতিষ্ঠানের জরিমানা

চৌগাছার সফল লিচু চাষি আশাদুল ৬বিঘা জমির ৭৫টি গাছ হতে এ বছর ১৫ লাখ টাকার লিচু বিক্রির আশা

আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত

ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন