ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নির্বাচিত হলে নিরাপদ ও সমৃদ্ধ মাগুরা গড়ে তুলবো : মুফতি মোস্তফা কামাল


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ২৪-১-২০২৬ বিকাল ৭:৩৯
মাগুরা-২ নির্বাচনী এলাকার ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মাগুরা জেলা সভাপতি, আলহাজ্ব মুফতি মোস্তফা কামাল বলেছেন, আমরা বাংলাদেশ ইসলামি আন্দোলন প্রায় ২৫৯ আসনে নির্বাচন করছি, আল্লাহর মেহেরবানীতে আপনাদের সহযোগিতা এবং ইসলাম, দেশ, মানবতা পক্ষের শক্তি, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তির সমর্থনে আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে নিরাপদ ও সমৃদ্ধ মাগুরা গড়ে তুলবো। শনিবার সকাল ১০টায় শালিখা প্রেসক্লাবের সভাকক্ষে শালিখার কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মুফতি মোস্তফা কামাল বলেন, আমাদের দেশের রাজনৈতিক কালচার হলো যে দল ক্ষমতায় থাকে বাকি সবাই অনিরাপদ হয়ে যায়। দলমত নির্বিশেষে ক্ষমতাসীনরাই রাস্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করে। যারা ক্ষমতার বাইরে থাকে তাদের ব্যবসা বানিজ্য, জীবন সব অনিরাপদ হয়ে যায়। বিশেষ করে সংখ্যালঘুরা বিভিন্ন ভাবে তাদের চলাফেরা, তাদের স্বাভাবিক জীবনকে কঠিন করে ফেলা হয়। 
১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের মূল যে দাবি যুক্ত ছিল, সেগুলি ৫৪ বছরেও এখনো পুরোন হয়নি। তাহলো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আমরা সুযোগ পেলে স্বাধীনতা সংগ্রামের মূল যে চেতনা আমরা পুরোন করবো।
মাগুরা-২ আসনে ইসলামি আন্দোলনের নির্বাচন পরিচালক ও শালিখা উপজেলা সভাপতি ওসমান গণি সাইফী এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ শালিখা শাখার সেক্রেটারি হাফেজ ইলিয়াস হোসাইন, সহ-সভাপতি মীর আকবর আলী, অর্থ সম্পাদক আবু সিদ্দিক, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, মুফতি আবু তালহা, আঃ ছালাম জায়েফসহ শালিখায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

আরমান / আরমান

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাগরে ইলিশ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মোড়েলগঞ্জের জেলে জামাল হাওলাদার

হামাগুড়ি দিয়ে জুড়ীর মনার এইচএসসি পাশ: উচ্চশিক্ষার স্বপ্নে দারিদ্র্যই বড় বাঁধা

মধুখালীতে আল-নূর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

রাতের আঁধারে আলফাডাঙ্গায় রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগ

রায়গঞ্জে বেপরোয়া ডাম্প ট্রাকের ধাক্কায় চালক নিহত, হেলপার আহত

ফরিদপুরে ডেঙ্গুতে প্রথম মৃত্যু, প্রাণ গেল ৩০ বছরের নারীর

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা