ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুরে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ৩০-১-২০২৬ দুপুর ৪:১২

শেরপুরে শাহীনুল ইসলাম (৪৩) নামে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে শেরপুর জেলা শহরের গৃর্দানারায়ণপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে সদর থানার পুলিশ।
শাহীনুল জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের টেবিরচর গ্রামের মৃত শামছুল হকের ছেলে। তিনি শেরপুর সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, প্রায় সাত মাস আগে শেরপুর সদর থানায় যোগদান করেন এএসআই শাহীনুল। সদর থানার সামনের একটি ভাড়া বাসায় স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন তিনি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্ত্রী মাকসুদা পারভীন সন্তান নিয়ে গ্রামের বাড়িতে যান। শাহীনুল বেলা দুইটার দিকে ডিউটি শেষে থানা থেকে বাসায় ফিরলেও স্ত্রীর ফোন ধরছিলেন না। পরে স্ত্রী মাকসুদা স্বজনদের নিয়ে রাতে গৃদানারায়ণপুর এলাকার বাসায় ফিরে দেখেন, শাহীনুলের কক্ষ ভেতর থেকে আটকানো। অনেক ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় স্বজনদের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে ঢুকে শাহীনুলের ঝুলন্ত লাশ দেখতে পান তিনি। খবর পেয়ে সদর থানার পুলিশ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভুঁঞা ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার ঘটনাস্থলে যান।
স্ত্রী মাকসুদা বেগম জানান, শাহীনুলের কিছুটা মানসিক সমস্যা ছিল। তিনি নিয়মিত মানসিক ডাক্তার দেখাতেন এবং ওষুধ খেতেন।
সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, শাহীনুলকে দেখে কখনো মনে হয়নি তিনি মানসিক ভারসাম্যহীন। ঘটনাটি খুবই দুঃখজনক।
এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভুঁঞা বলেন, খবর পেয়ে এএসআই শাহীনুলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর পরিবারের লোকজনের মতামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে মানসিক সমস্যার কারণে এএসআই শাহীনুল আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

Aminur / Aminur

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত