ঢাকা বৃহষ্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

নড়াইল-১ আসনের স্বতন্ত্র প্রার্থী প্রফেসর বি.এম. নাগিবকে ভয়ভীতি ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন


নড়াইল প্রতিনিধি  photo নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১-২০২৬ দুপুর ৪:৩৩

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী অধ্যাপক বি.এম. নাগিব হোসেনকে ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জেলার কালিয়া উপজেলার দক্ষিণ যোগানিয়া গ্রামে বি.এম. নাগিব হোসেনের নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জিয়া পরিষদ নেতা স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি.এম. নাগিব বলেন, আসন্ন নির্বাচনে আমার জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে এবং আমাকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে বুধবার দিনগত রাত ২টার দিকে ৬-৭ জন অস্ত্রধারী সন্ত্রাসী মাইক্রোবাস যোগে দক্ষিণ যোগানিয়াস্থ আমার বাসার সামনে এসে আমাকে ডাকাডাকি করতে থাকে। তারা ডিবি পরিচয়ে আমার সাথে কথা আছে বলে আমাকে বাইরে আনার চেষ্টা করে। ঘরের ভিতর থেকে তাদের সাথে কথা বলার এক পর্যায়ে আমার সন্দেহ হলে এত রাতে আমি বাইরে যেতে অপারগতা প্রকাশ করি। আমাকে বাইরে নিতে ব্যর্থ হয়ে তারা আমাকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং হত্যার হুমকি দেয়। এক পর্যায়ে আমার বাড়ির গেটে সজোরে আঘাত করে। আমার প্রতিবেশিরা টের পেয়ে জড়ো হয়ে সন্ত্রাসীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। সন্ত্রাসীরা আতংক সৃষ্টির লক্ষ্যে ফাঁকা গুলি ছুড়েছে বলে প্রতিবেশিদের মুখ থেকে জানতে পেরেছি। আমি নির্বাচন করার ঘোষনা দেয়ার পর থেকে কয়েকবার হুমকির সম্মূখীন হয়েছি। শ্রমিকদল নেতা আমার প্রয়াত বড়ভাই বি.এম বাকির হোসেনের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এলাকার তৃণমূল গণমানুষের পাশে দাঁড়াতে আমি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। আমাকে হত্যা করতে পারলে পথের কাটা দূর হবে সেটা মনে করেই সন্ত্রাসীরা আমার উপর হামলার চেষ্টা করেছে। আমার উপর যত ধরনের হামলা-মামলা কিংবা মৃত্যুর হুমকি আসুক না কেন আমি নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়াবো না। আমাকে সমর্থনকারীরাও সকল ভয়ভীতিকে উপেক্ষা করে আমার সাথে আছেন। আমার ব্যক্তিগত কোন শত্রু নেই। নির্বাচনে অংশ নেয়ার কারণেই আমার উপর হামলা হয়েছে। বিষয়টি আমি নির্বাচন কমিশনার, জেলা রিটার্নিং কর্মকর্তা, পুলিশ ও আইনশৃংখলা বাহিনীর সদস্যদের জানিয়েছি।
প্রফেসর নাগিবের প্রতিবেশী মো: মিকু শেখ ও কল্লোল জানান, গুলির শব্দ ও গালিগালাজ শুনে আমরা ঘর থেকে বের হয়ে আসি। আশপাশের লোকজন জড়ো হয়ে সন্ত্রাসীদের ধাওয়া দিলে এক পর্যায়ে তারা পালিয়ে যায়। স্বতন্ত্র প্রার্থী প্রফেসর বি.এম. নাগিবের বাসায় সন্ত্রাসীদের গুলিবর্ষণ ও ভীতি প্রদর্শনের ঘটনায় এ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার তীব্র নিন্দা জানিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে। তিনি আরও লেখেন এ ধরনের কাপুরুষোচিত হামলা গণতন্ত্র, শান্তি ও মানুষের ভোটাধিকারকে ভয় দেখানোর অপচেষ্টা মাত্র। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুর রহিম জানান, ঘটনা জানার পর পুলিশ ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা বিষয়টি তদন্ত শুরু করেছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Aminur / Aminur

গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী

আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল

পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার

অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি

পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ

ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত

গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান

নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি

রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী

নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা

শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে