ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুরে ব্রীজের নিচে কেরোসিন সদৃশ তরল: গন্ধ ও দাহ্যতায় কৌতূহল—খনি কি না তা নিয়ে প্রশ্ন


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ৭-২-২০২৬ বিকাল ৫:৩৬

শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া এলাকার একটি ব্রীজের নিচ থেকে কেরোসিন সদৃশ দাহ্য তরল পদার্থ বের হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি প্রথম নজরে আসে। তরলটির গন্ধ কেরোসিনের মতো এবং আগুন ধরালে তা দাহ্য হওয়ায় ঘটনাটি ঘিরে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় লোকজন জানান, ব্রীজের নিচের মাটি থেকে বের হওয়া তরল পদার্থ বোতলে সংগ্রহ করা হয়। পরে আগুন ধরালে সেটি দ্রুত জ্বলে ওঠে এবং তীব্র কেরোসিনের গন্ধ ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ৭নং ভেলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শ্রীবরদী জোনের লিডার নোমান হায়দার। তাঁরা ব্রীজের নিচের স্থানটি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
ফায়ার সার্ভিসের শ্রীবরদী জোন লিডার নোমান হায়দার বলেন, তারা কোদাল দিয়ে খুঁড়ে কোন জায়গা থেকে কেরোসিন বের হচ্ছে তা খোঁজার চেষ্টা করেছিলেন। কিন্তু কোনো নির্দিষ্ট উৎস খুঁজে পাওয়া যায়নি। বিশেষজ্ঞ টিম ছাড়া এই উৎস খুঁজে বের করা সম্ভব নয়। ইতোমধ্যে ইউএনও এবং ওসি মহোদয় বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। এ বিষয়ে বিশেষজ্ঞ টিম প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
স্থানীয় শিক্ষক মেহেদী হাসান মন্ডল বলেন, তিনি জুমার নামাজের পর ঘটনাটি দেখি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। ঘটনাটি প্রথম লক্ষ্য করেন স্থানীয় শাহিদা আক্তার। তিনি বলেন, “মাটি নেওয়ার জন্য ব্রীজের নিচে আসছিলাম। তখন দেখি মাটি থেকে কেরোসিনের মতো তরল বের হচ্ছে এবং তীব্র গন্ধ পাচ্ছিলাম। পরে বিষয়টি সবাইকে জানাই।”
এদিকে সম্ভাব্য অগ্নিঝুঁকির কথা বিবেচনায় নিয়ে স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষজ্ঞ দলের তদন্ত ও পরীক্ষার ফলাফলের পরই তরল পদার্থটির প্রকৃত উৎস ও কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত