হবিগঞ্জে জনসমুদ্রে রুপ নিল জামায়াতের জনসেবা দুর্নীতি–চাঁদাবাজি বন্ধ, সম্পদের হিসাব জনগণের কাছে— প্রতিশ্রুতি
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “ক্ষমতায় গেলে রাজনীতি হবে জনগণের সেবা, পেশা নয়। জনপ্রতিনিধি ও তাদের পরিবারের সবাইকে প্রতি বছর জনগণের কাছে সম্পদের আয়-ব্যয়ের হিসাব দিতে হবে। আমরা সরকারি গাড়ি, প্লট কিংবা ট্যাক্সমুক্ত সুবিধা নেব না।”
শনিবার সকালে হবিগঞ্জ নিউ ফিল্ডে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভাটি একপর্যায়ে জনসমুদ্রে রূপ নেয়।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশকে আর ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বিভক্ত হতে দেওয়া হবে না। সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করে একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেন তিনি। মেধাভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার ওপরও গুরুত্বারোপ করেন জামায়াত আমির।
তিনি বলেন, দেশে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি ভয়াবহভাবে বেড়েছে। এসবের জন্য তিনি পূর্ববর্তী শাসকদের দায়ী করেন। “ক্ষমতায় গেলে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে,”—বজ্রকণ্ঠে ঘোষণা দেন তিনি।
বিচার ব্যবস্থা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “টাকার বিনিময়ে আর বিচার হবে না। বিচার ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনা হবে।”
তিনি আরও বলেন, “ইলেকশনের আগে ভাই ভাই, পরে শ্যালকের মর্যাদাও কেউ দেয় না—এই সংস্কৃতি বদলাতে হবে।”
হবিগঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, জেলার ঐতিহাসিক চা-বাগানগুলো আধুনিকায়নের মাধ্যমে চা-শিল্পকে পুনরুজ্জীবিত করা হবে, যাতে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হয় এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়। তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন সময়ে হবিগঞ্জের সঙ্গে ‘সৎ মায়ের মতো আচরণ’ করা হয়েছে। এমনকি বিশ্ববিদ্যালয় থাকলেও তা এখনো অবহেলিত ও ‘এতিম অবস্থায়’ রয়েছে।
নারী ও মায়েদের প্রতি সহিংসতা ও দুর্ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, জনগণের অধিকার রক্ষা করাই রাজনীতির মূল দায়িত্ব। “হ্যাঁ ভোট বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে। আর না ভোট বিজয়ী হলে আবারও সন্ত্রাস, চাঁদাবাজি ও ফ্যাসিবাদ ফিরে আসবে,”—বলেন তিনি।
জনসভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুখলিছুর রহমান এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি কাজী মহসিন আহমেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির ও হবিগঞ্জ–২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আল্লামা আব্দুল বাছিত আজাদ, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সাবেক জাকসু জিএস মাজহারুল ইসলাম, হবিগঞ্জ–১ আসনের প্রার্থী মুফতি সিরাজুল ইসলাম, হবিগঞ্জ–৪ আসনের প্রার্থী ড, আহমেদ আব্দুল কাদের বাচ্চু ওসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, হবিগঞ্জের এই গণজাগরণ সারাদেশে একটি নতুন রাজনৈতিক বার্তা দেবে।
আরমান / আরমান
সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ
হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প
আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার
নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই
কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু
যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড
কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী