ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

থাইল্যান্ডে রোবটিক্স প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়: দর্শনায় তরুণ বিজ্ঞানী জিহাদকে সংবর্ধনা


হারুন অর র‌শিদ রাজু, দামুড়হুদা photo হারুন অর র‌শিদ রাজু, দামুড়হুদা
প্রকাশিত: ৭-২-২০২৬ রাত ৮:৩৮

রোবটিক্স প্রতিযোগীতা অংশ গ্রহন শেষে বাড়ি ফিরলেন দর্শনার তরুন বিজ্ঞানি জাহিদ হাসান জিহাদ। দর্শনায় জিহাদকে অভ্যার্থনা জানালেন বিএনপির নেতৃবৃন্দ। সেই সাথে জিহাদের এ ধরণের ভালো কাজের পাশের থাকার ইচ্ছা পোষনও করেছেন নেতৃবৃন্দ। রোবটিক্স প্রতিযোগীতায় অংশ নিয়ে একের পর এক বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ উজ্জল করছেন দর্শনার তরুণ বিজ্ঞানি জাহিদ হাসান জিহাদ। এবার থাইল্যান্ডে রোবটিক্স প্রতিযোগীতায় অংশ নিয়ে স্বর্ণ পদক অর্জন করেছেন চুয়াডাঙ্গাবাসীর গর্বিত সন্তান জিহাদ। গত ২৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আর্ন্তজাাতিক উদ্ভাবনী প্রতিযোগিতা 'ওয়ার্ল্ড স্টেম ইনভেনশান ইনোভেশান ২০২৬' এর পর্বে বাংলাদেশ দল স্বর্ণপদক অর্জন করেছে। বাংলাদেশ ইয়াং সাইন্টিস্ট এন্ড ইনোভেটরস সোসাইটি (বাইসিস) এর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল চুয়াডাঙ্গা সাইন্স এ্যান্ড রোবটিক্স ক্লাব ওই প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় এক হাজার প্রতিযোগীর অংশ গ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতাটি মালেশিয়া বুক অব রেকর্ডস কর্তৃক রেকর্ড সংখ্যক প্রতিযোগীর অংশ নেয়া আর্ন্তজাতিক উদ্ভাবনী প্রতিযোগিতার স্বীকৃতি লাভ করেছে। রবোটিক্স এন্ড ড্রোন ক্যাটাগরিতে চুয়াডাঙ্গা সাইন্স এন্ড রবোটিক্স ক্লাব প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাহিদ হাসান জিহাদ স্বর্ণপদক অর্জন করেন। বৈশ্বিক এ প্রতিযোগিতার আয়োজক মালেশিয়া ইয়াং সাইন্টিস্ট অর্গানাইজেশন (মাইসো)। এ সময় উপস্থিত ছিলেন, থাইল্যান্ডে নিযুক্ত মালেশিয়ার হাই কমিশনার দাতুক ওয়ান জাইদি ওয়ান আব্দুল্লাহ ও মাইসো'র সভাপতি ড. রাজমি বিন আব্দুর রাজ্জাক। বাংলাদেশ প্রতিনিধি দলের সার্বিক ও পরিচালনা সমন্বয়ের দায়িত্বে ছিলেন বাইসিস এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর সাদেকুল ইসলাম ও ওমর মাররওয়ান। গতকাল শনিবার সকাল ১০ টার দিকে জিহাদ দর্শনা পরাণপুরস্থ নিজ বাড়ি ফিরেছেন থাইল্যান্ড থেকে। এ সময় দর্শনা রেলবাজারস্থ শহীদ শাহরিয়ার শুভ মুক্ত মঞ্চে জিহাদকে অভ্যার্থনা জানান, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, অন্যতম সমন্বয়ক আলহাজ্ব মশিউর রহমান, বিএনপি নেতা হারুন অর রশিদ, যুবদলনেতা আব্দুল্লাহ আল মামুন রিংকু। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলনেতা আলতাব হোসেন, দর্শনা পৌর সেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল মান্নান মাস্টার, মিতুল, ওয়াসিম প্রমুখ। এ সময় জিহাদ জানান, তার এ সাফল্যের পেছনে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর রয়েছে অনেক অবদান। তার সার্বিক সহযোগীতায় জিহাদ এগিয়ে যাচ্ছে সাফল্যের পথে।। 

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান