ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

নড়াইল-১ আসনের স্বতন্ত্র প্রার্থী প্রফেসর নাগিব হোসেনের অভিযোগ

নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে আমার নামে অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে


নড়াইল প্রতিনিধি  photo নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ৮-২-২০২৬ দুপুর ১:২৩

নড়াইল-১ আসনে কলস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী প্রফেসর বি.এম. নাগিব হোসেন অভিযোগে জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার অংশগ্রহণ করা নিয়ে মিথ্যা, ভিত্তিহীনভাবে নানা অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে। অসুস্থতা ও নিরাপত্তাজনিত কারণে আমি স্বশরীরে গণসংযোগে অংশ নিতে না পারায় এলাকায় নানা ধরনের গুজব ছড়িয়ে পড়েছে। এসব গুজব জনমনে বিভ্রান্তি ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সকল ধরনের গুজবের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।এ প্রতিবেদকের কাছে দ্ব্যর্থহীন ভাষায় তিনি বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব গুজব ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।
তিনি তার সকল নেতা, কর্মী ও সমর্থকদের উদ্দেশে বলেন, কোনো ভয়ভীতি আমাকে দমিয়ে রাখতে পারবে না। আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে ছিলাম, আছি এবং আমরণ থাকব। আমি কখনো পিছু হটার মানুষ নই। আপনারা কোনো গুজবে কান দেবেন না। নিজের দীর্ঘ শিক্ষকতা জীবনের কথা স্মরণ করে অধ্যাপক নাগিব বলেন,আমি সারাজীবন শিক্ষকতা করেছি। অন্যায়ের কাছে কখনো মাথা নত করিনি, ভবিষ্যতেও করব না। তার এই বক্তব্যের পর নেতা-কর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা সৃষ্টি হয়েছে।সকল ষড়যন্ত্র ও অপপ্রচারের ঊর্ধ্বে থেকে আগামী ১২ ফেব্রুয়ারি তারিখে কলস প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে গুজব ও অপপ্রচারের উপযুক্ত জবাব দিবেন।
জগন্নাথ বিশ^দ্যিালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, কালিয়া উপজেলার নড়াগাতি থানাধীন দক্ষিণ যোগানিয়া গ্রামের কৃতি সন্তান নড়াইল-১ আসনের স্বতন্ত্র প্রার্থী প্রফেসর বি.এম. নাগিব হোসেন আরও বলেন,নির্বাচনে জয়ী হলে অবহেলিত কালিয়ার সার্বিক উন্নয়ন, বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নসহ মর্যাদা বৃদ্ধিতে কাজ করবো।  
এছাড়া অবহেলিত নড়াগাতী থানাকে পূর্নাঙ্গ উপজেলায় উন্নীতকরণ, নড়াইলে একটি পাবলিক বিশ^বিদ্যালয় ও পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ গ্রহণ, সরকারী আব্দুস সালাম ডিগ্রী কলেজকে পূর্ণাঙ্গ বিশ^বিদ্যালয় কলেজে রুপান্তর, বড়দিয়া মুন্সী মানিক মিয়া ডিগ্রী কলেজ ও নড়াগাতী কলেজকে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে রুপান্তরকরণ, কালিয়া পৌরসভাকে ‘ক’ শ্রেণিতে উন্নীতকরণ, ইউনিয়ন পরিষদকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণতকরণ,মুসলিম, হিন্দু, বৌদ্ধ,খ্রীস্টানসহ সব ধর্মবর্ণ মানুষের সমঅধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ,  উন্নত স্বাস্থ্য সেবা চালু,  সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত সমাজ গঠন, এলাকার রাস্তাঘাট,কালভার্ট,নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা চালু করা,সরকারি বরাদ্দের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবো।

এমএসএম / এমএসএম

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ