দামুড়হুদা মডেল থানার নবাগত ওসি সাথে সাংবাদিকদের মতবিনিময়
চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের সাথে আজ শনিবার (২ অক্টোবর) সকল ১০টার দিকে জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম দামুড়হুদা উপজেলা শাখা সাংবাদিকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুলা আল মামুন, পুলিশ পরিদর্শক (অপারেশন) সেলিম মোল্লা, এসআই রাজু। জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম দামুড়হুদা উপজেলা কমিটির সভাপতি আরিফুল ইসলাম মিলনের সভাপতিত্বে সাংবাদিকদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে নবাগত ওসিকে শুভেচ্ছা জানানো হয় এবং শুভেচ্ছা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। ক্রেস্ট প্রদান শেষে মতবিনিময় শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম দামুড়হুদা উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম চঞ্চল, সহ-সভাপতি মো. আলমগীর, সাধারণ সম্পাদক রকিবুল হাসান তোতা, যুগ্ম-সম্পাদক মো. রানা, সাংগঠনিক সম্পাদক রাসেল আহাম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আসহাবুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দীন, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম মানিক, সহ-প্রচার সম্পাদক আনারুল ইসলাম, দপ্তর ও অর্থ বিষয়ক সম্পাদক মো. আরাফাত হোসেন, ইতিহাস বিষয়ক সম্পাদক আবদুল্লা, কার্যকরী সদস্য মো. ইমরান হোসেন।
নবাগত অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ সাংবাদিকদের মাধ্যমে জনগণের উদ্দেশে বলেন, মাদকে জিরো টলারেন্স, কিশোর গ্যাং, বাল্যবিবাহ প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য দামুড়হুদা মডেল থানা পুলিশ বদ্ধপরিকর।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর