ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

তারাগঞ্জে বিএনপি'র বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ৯-২-২০২৬ দুপুর ৪:৩৮

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর-২(বদরগঞ্জ-তারাগঞ্জ)আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)ধানের শীষ প্রতীকের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার(৮ ফেব্রুয়ারি)রাত ৭.৩০ মিনিটে স্থানীয় তারাগঞ্জ  হাইস্কুল মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আলী সরকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।নির্বাচনে জয়ী হলে বদরগঞ্জ ও তারাগঞ্জ—দুই উপজেলাকে কখনোই আলাদা চোখে দেখা হবে না।উভয় উপজেলাকে সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারাগঞ্জ উপজেলা শাখার  বিএনপি'র সভাপতি সিরাজুল ইসলাম,সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, সাবেক আহ্বায়ক এ্যাড.মাখদুম আলম,রংপুর জেলা বিএনপির সদস্য মো.মতিয়ার রহমান,আহসান হাবীব খান সাবুসহ বিএনপি'র অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ জনসভায় তারাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু